মহিলাদের আইপিএলের দল কেনার জন্য টেন্ডারের আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই
৫ লাখ টাকার বিনিময়ে দরপত্র কেনা যাবে
আপডেট করা - Jan 4, 2023 10:57 am

আইপিএলের গভর্নিং কাউন্সিল একটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলের মালিকানা ও পরিচালনার অধিকার অর্জনের জন্য স্বনামধন্য সংস্থাগুলি থেকে বিড আমন্ত্রণ জানিয়েছে। পরিকল্পনা রয়েছে ২০২৩-এর মার্চে এই টুর্নামেন্ট শুরু করে পুরুষদের আইপিএলের আগেই শেষ করে দেওয়ার।
‘দরপত্রের আমন্ত্রণ’ (“ITT”)-এ যোগ্যতার প্রয়োজনীয়তা, দরপত্র জমা দেওয়ার প্রক্রিয়া, প্রস্তাবিত দলের অধিকার এবং বাধ্যবাধকতা ইত্যাদি দরপত্র সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনাকারী বিশদ নিয়ম ও শর্তাবলী রয়েছে। এই আবেদনপত্র পাওয়া যাবে ₹৫,০০,০০০ (কেবলমাত্র পাঁচ লক্ষ টাকা) এবং যেকোনো প্রযোজ্য পণ্য ও পরিষেবা ট্যাক্সের অ-ফেরতযোগ্য ফি প্রদান করার পরে। ITT কেনার জন্য ২১শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত সময় পাওয়া যাবে।
বিড জমা দিতে ইচ্ছুক যে কোনো আগ্রহী পক্ষকেই ITT ক্রয় করতে হবে
এখনও কোন সরকারী আপডেট না থাকলেও আশা করা হচ্ছে যে পুরুষদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষগুলি মহিলাদের সংস্করণে দল কেনার জন্যও আগ্রহী হতে পারে। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি থাকাকালীনই জানিয়েছিলেন যে ২০২৩-এর মধ্যেই বোর্ড অহিলাদের আইপিএল চালু করে দিতে আগ্রহী। বোর্ড এখন যেহেতু দরপত্রর জন্য আবেদন প্রকাশ করেছে, তাই আশা করাই যায় যে মহিলাদের আইপিএল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সময় মতোই আয়োজিত হবে।
আগ্রহী দলগুলিকে ITT কেনার জন্য অর্থপ্রদানের বিশদ বিবরণ জানিয়ে wipl.teams@bcci.tv-এ ইমেল করার জন্য অনুরোধ করা হয়েছে। এটি স্পষ্ট করা হয়েছে যে ITT নথিগুলি শুধুমাত্র অ-ফেরতযোগ্য ফি প্রদানের প্রাপ্তির পরেই ভাগ করা হবে।
বিড জমা দিতে ইচ্ছুক যে কোনো আগ্রহী পক্ষকেই ITT ক্রয় করতে হবে। শুধুমাত্র যারা ITT-তে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবং নির্ধারিত অন্যান্য শর্তাবলী মেনে চলবে, কেবল তারাই বিড করার যোগ্য হবে। এটি স্পষ্ট করা হয়েছে যে শুধুমাত্র এই ITT ক্রয় করলে কোন পক্ষ বিড করার অধিকারী হবে না। অধিকন্তু, বিসিসিআই তাদের বিবেচনার ভিত্তিতে যে কোনো পর্যায়ে বিডিং প্রক্রিয়া বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।