আইপিএল ২০২২, ম্যাচ ৪৬: সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
টানা পাঁচ ম্যাচ জেতার পর হঠাৎ হারের ধাক্কা কাটিয়ে উঠতে চাইবে সানরাইজার্স হায়দ্রাবাদ
আপডেট করা - May 1, 2022 3:01 pm

প্রিভিউ
সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২২-এর ৪৬তম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে৷ সানরাইজার্স টুর্নামেন্টে ৮টি ম্যাচের মধ্যে ৫টি জিতেছে এবং পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে৷ আগের ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে শেষ বলে ৫ উইকেটে হেরেছিল তারা। সেই ম্যাচের আগে টানা পাঁচ ম্যাচ জিতেছিল। অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম উদ্বেগজনক।
সিএসকে ৮টি ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতেছে এবং পয়েন্ট তালিকার নবম স্থানে রয়েছে। রবীন্দ্র জাডেজা মরসুমের মাঝখানেই অধিনায়কত্ব থেকে সরে এসেছেন এবং এমএস ধোনি দায়িত্ব নিয়েছেন। সিএসকে এখনও তাদের দলের কম্বিনেশন হাতড়ে বেড়াচ্ছে এবং ওপেনার রুতুরাজ গায়কওয়াড়ের ফর্ম দলের চিন্তা আরও বাড়িয়েছে।
পিচ রিপোর্ট
এই ভেন্যুতে শেষ 2 টি ম্যাচে প্রথমে ব্যাট করা দলগুলি জিতেছে এবং টস জিতে নেওয়া দলটি ব্যাট করতে পারে। পিচটি ভারসাম্যপূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে এবং ব্যাটসম্যান ও বোলার উভয়ের জন্যই কিছু থাকবে।
সম্ভাব্য একাদশ
সানরাজার্স হায়দ্রাবাদ
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিক।
চেন্নাই সুপার কিংস
রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন প্রিটোরিয়াস, ডোয়েন ব্রাভো, মুকেশ চৌধুরী, মাহীষ ঠীকশানা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
অভিষেক শর্মা – তাঁর ওপেনিং সঙ্গী উইলিয়ামসন ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও সেই আঁচ দলের উপর আসতে দেননি এবং ১৩১.৩৩ স্ট্রাইক রেটে ২৮৫ রান করে হায়দ্রাবাদের সর্বোচ্চ রান সংগ্রাহক এই মুহূর্তে।
শিবম দুবে – মিডল অর্ডারে প্রায় প্রতি ম্যাচেই আগ্রাসী ইনিংস খেলছেন এবং ১৫৯.৩৫ স্ট্রাইক রেটে ২৪৭ রান করেছেন ১৯টি চার ও ১৪টি ছয়ের সাহায্যে।
অলরাউন্ডার
এইডেন মার্করাম – ২০০ বা তার বেশী রান করা ব্যাটারদের মধ্যে তাঁর ১২৩.০০ গড় সবার সেরা। ২৪৬ রান করেছেন ১৪৮.১৯ স্ট্রাইক রেটে। বল হাতে ১টি উইকেটও তুলেছেন।
বোলার
উমরান মালিক – চলতি আইপিএলের দ্রুততম বোলার ইতোমধ্যেই বেশ কিছু ম্যাচে শিরোনামে উঠে এসেছেন এবং আগের ম্যাচে দলকে জেতাতে না পারলেও পাঁচ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ১৫ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় তৃতীয় স্থানে আছেন।
ডোয়েন ব্রাভো – ব্যাটিংয়ে এখনও খুব বেশী সুযোগ না পেলেও ডেথ ওভারে তাঁর বৈচিত্র্যময় বোলিং দিয়ে এখনও ব্যাটারদের মাত করে চলেছেন। ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে অষ্টম স্থানে রয়েছেন।
উইকেটকিপার
নিকোলাস পুরান – সীমিত সুযোগে ভালো পারফর্ম করেছেন। ৩৮.৬৭ গড়ে ১১৬ রান করেছেন।
সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
অভিষেক শর্মা, রুতুরাজ গায়কওয়াড়, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্রাভো (সহ-অধিনায়ক), টি নটরাজন, মাহীষ ঠীকশানা, উমরান মালিক (অধিনায়ক)।