ভারত-ইংল্যান্ড ওয়ার্ম ম্যাচ কখন কোথায় দেখা যাবে জানুন

Indian Cricket Team jersey for T20 World Cup 2021
Indian Cricket Team jersey for T20 World Cup 2021. (Photo Source: Twitter/BCCI)

আইপিএল ২০২১ শেষ। এবার সারা বিশ্বের নজর টি-২০ বিশ্বকাপের দিকে। প্রত্যেক দলই চাইবে মূল পর্বে খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে। তাই আজ ভারত বনাম ইংল্যান্ড প্স্তুতি ম্যাচ। এই মুহূর্তে ভারতের অনেক ক্রিকেটারই নিজেদের ফর্মে নেই। তাই ওয়ার্ম ম্যাচই একমাত্র লক্ষ্য নিজেদের ফর্মে ফেরার জন্য। সেই দিক থেকে ভারতের কাছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ওয়ার্ম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।

আবার এই বিশ্বকাপই ভারত অধিনায়ক বিরটা কোহলির কাছে অধিনায়ক হিসেবে শেষ টুনর্নামেন্ট। তাই নিজের জাত চেনাতে যেমন মুখিয়ে থাকবেন বিরাট কোহলি, তেমনি বিশ্বকাপ ট্রফিও নিজের হাতে তুলতে চাইবেন তিনি। সেই দিক থেকে বিরাট কোহলির কাছেও এই টুর্নামেন্টের আলাদ গুরুত্ব আছে।

টুর্নামেন্টে শুরুর আগে দুই দলের সামনেই বহু প্রশ্ন রয়েছে, যার জবাব এই ওয়ার্ম আপ ম্যাচগুলির মাধ্য়মে পেতে চাইবেন তারা। তবে ওয়ার্ম আপ বলে কিন্তু কোনমতেই একে অপরকে ছেড়ে কথা বলবেন না ইয়ন মর্গ্যান-কোহলিদের কেউই। দেখে নেওয়া যাক কখন আর কোথায় ওয়ার্ম ম্যাচ দেখা যাবে –

কবে অনুষ্ঠিত হবে ভারত-ইংল্য়ান্ড ওয়ার্ম আপ ম্যাচ: ১৮ অক্টোবর (সোমবার)।

কোথায় অনুষ্ঠিত হবে ভারত-ইংল্য়ান্ড ওয়ার্ম আপ ম্যাচ: আইসিসি অ্যাকাডেমি মাঠ, দুবাই

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3, Star Sports 3 HD এবং DD Sports-এ টিভির পর্দায় সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যচ।

মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: অনলাইনে Hotstar অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্যাচ সারাসরি দেখতে পারেন।

অন্যদিকে, প্রথম ম্যাচেই অঘটন ঘটে গেছে। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড।

close whatsapp