চাহালের নাম বেশীর ভাগ সময় আড়ালে থেকে যায়: রবি শাস্ত্রী
১৮ উইকেট নিয়ে এই মুহূর্তে আইপিএল ২০০২২-এর সর্বোচ্চ উইকেট শিকারী চাহাল
আপডেট করা - Apr 30, 2022 7:59 pm

ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালকে আইপিএল ২০২২-এ তাঁর পারফরম্যান্সের জন্য প্রশংসা করে বলেছেন যে এই লেগ-স্পিনার বেশ কিছু ম্যাচের ফলাফল একার জোরে বদলে দিয়েছেন। এই টুর্নামেন্টে চাহাল অনবদ্য প্রত্যাবর্তন করেছেন এবং রাজস্থান রয়্যালস যে ছয়টি ম্যাচ জিতে লিগে ভালো অবস্থানে রয়েছে তার পিছনে চাহালের অবদান অপরিসীম।
চাহাল বর্তমানে ১২.৬১ গড়ে এবং ৭.০৯ ইকোনমি রেটে আট ম্যাচে ১৮ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের শীর্ষস্থানীয় উইকেট শিকারী। শনিবার সন্ধ্যায় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান তালিকার সবার নীচের দল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। এই ম্যাচে চাহাল টুর্নামেন্টে তাঁর উইকেটের সংখ্যা আরও বাড়ানোর দিকে নজর রাখবেন।
“সে অনেক ক্ষেত্রেই আড়ালে থেকে যায়। (অনেকবার) চাহাল অসাধারণ দক্ষতা দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। সে ভালো বৈচিত্র্যময় বোলিং করে। খুব কঠিন পরিস্থিতিতে সে কেবল রানের প্রবাহ বন্ধ করার জন্য নয় বরং উইকেট নেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং সে বারবার দলকে সাফল্যও দেয়,” স্টার স্পোর্টসে ক্রিকেট লাইভ শোতে শাস্ত্রী বলেছেন।
সঞ্জু স্যামসনের অধিনায়কত্বের প্রশংসা করেছেন ম্যাথিউ হেডেন
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং ২০১০ সালের আইপিএল বিজয়ী ম্যাথিউ হেডেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে সবচেয়ে ভালো উপায়ে চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট এবং প্রসিধ কৃষ্ণের সমন্বয়ে একটি অত্যন্ত অভিজ্ঞ বোলিং আক্রমণ ব্যবহার করার জন্য প্রশংসা করেছেন, বিশেষ করে যখন টস প্রায়শই তাদের পথে যায় না।
“সঞ্জু স্যামসন সম্পর্কে যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হল তার বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করানো। আমি মনে করি তাদের বোলিং গ্রুপ এই প্রতিযোগিতায় দ্বিতীয় নয়। কয়েন টস (অনেক ম্যাচেই) সঞ্জু স্যামসনের পক্ষে না যাওয়া সত্ত্বেও, তার বোলাররা চমৎকার জায়গায় বোলিং করছে এবং তাদের লাইন ও লেংথ দুর্দান্ত। সঞ্জু স্যামসন যে সত্যিকারের ধারাবাহিকতা নিয়ে তার বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে বোলিং করাচ্ছে তা দুর্দান্ত।”
রাজস্থান যদি মুম্বইয়ের বিপক্ষে জয়ের সাথে তাদের তিন ম্যাচের জয়ের ধারা বাড়ায়, তাহলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দুটিতে তাদের অবস্থান মজবুত করবে।