বিরাট কোহলির এই মরসুমে প্রথম অর্ধশতরান, মাঠেই শুভেচ্ছা জানালেন মহম্মদ সামি
আপডেট করা - Apr 30, 2022 7:09 pm

চলতি আইপিএলে বিরাট কোহলি রান পাচ্ছিলেন না। চিন্তা বাড়ছিল সকলের। দিন যত বাড়ছিল, ততই বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে কথাবার্তা শুরু হচ্ছিল। অবশেষে ব্রেবোর্ণ স্টেডিয়াম থেকেই সমস্ত জবাবটা দিলেন বিরাট কোহলি। আর তাতেই যেন স্বস্তিতে সকলে। আইপিএলে তারা প্রতিপক্ষ হলেও, দেশের জার্সিতে তো তারা সতীর্থ। তাই বিরাটের ব্যাট থেকে বড় রান দেখার অপেক্ষায় ছিলেন মহম্মদ সামিও। তাদের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম অর্ধশতরানটা পেয়েছেন বিরাট কোহলি। তা দেখে যেন মবম্মদ সামিও স্বস্তিতে।
বিরাট অর্ধশতরান হওয়ার সঙ্গেই প্রতিপক্ষ শিবির থেকে প্রথম ব্যক্তি হিসাবে তাঁকে শুভেচ্ছা বার্তাটা জানান মহম্মদ সামি। বিরাটের পিঠে হাত দিয়ে তাঁকে বাহবাও দেন এই বাঙালি পেসার। আইপিএলের মঞ্চে প্রতিপক্ষ শিবিরের ক্রিকেটার তারা হলেও, এণন মুহূর্তে বিরাট কোহলিকে শুভেচ্ছা না জানিয়েছে থাকতে পারেননি তিনি। আর সেই ছবি দেখেই সকলে আপ্লুত।
এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি বিরাট কোহলি। প্রথম ম্যাচে ৪৪ রান করলেও, আইপিএল যত এগিয়েছে বিরাটের রানের গ্রাফ ততই নীচে নেমেছে। আর গত তিন ম্যাচ তো বিরাট কোহলির এবারের আইপিএলের বোধহয় সবচেয়ে খারাপ পারফরম্যান্স। পরপর দুই ম্যাচে শূন্য রান এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৯ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল বিরাট কোহলিকে। এরপর থেকেই বিরাট কোহলির সমালোচকরা তাদের সুরটা আরও চড়া করতে শুরু করেছিলেন।
বিরাটের অর্ধশতরান দেখে আপ্লুত মহম্মদ সামি
অনেকেই চেয়েছিলেন বিরাট কোহলি এবার ক্রিকেট থেকে কয়েকদিন বিরতি নিক। বিরাট অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে নিজের ব্যাটেই সেই জবাব দিলেন তিনি। হয়ত টি টোয়েন্টি ক্রিকেটের মতো তেমন বিধ্বসী ইনিংস খেলেননি ঠিকই। কিন্তু প্রায় ১৪ ইনিংস পর আইপিএলের মঞ্চে নিজের প্রথম অর্ধশতরানটা করে ফেললেন বিরাট কোহলি। সেইসঙ্গেই আইপিএলে ৫০ টি অর্ধশতরান করার রেকর্ডও গড়লেন প্রাক্তব রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক।
এদিন ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৬টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। ফাফ ডুপ্লেসি ফেরার পরই মাঠে আসেন তিনি। সেই থেকেই রজত পাতিদারের সঙ্গে একটা বড় পার্টনারশিপ গড়ার চেষ্টা শুরু। ৯৯ রানের পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি। যা দেখে সকলেই আপ্লুত। বিরাটের ৪৫ বলে অর্ধশতরান করার পরই তাঁকে শুভেচ্ছা জানাতে প্রতিপক্ষ শিবির থেকে প্রথম ক্রিকেটার হিসাবে আসেন মহম্মদ সামি। সেই ছবি দেখার পর থেকেই সকলে আপ্লুত। সোশ্যাল সাইট জুড়েও সেই ছবিই ভাইরাল।