আইপিএলে ওপেনার হিসাবে ৩০০০ রানের মালিক বিরাট কোহলি, গড়লেন একাধিক রেকর্ডও
আপডেট করা - Apr 2, 2023 11:00 pm

নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। অপেক্ষাটা ছিল তাঁর আইপিএলের মঞ্চে রান পাওয়া। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হল। মুম্বি ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই ফের একবার পুরনো ছন্দে দেখা গেল প্রাকতন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ককে। আইপিএলের মঞ্চে ওপেনার হিসাবে ৩০০০ রানের মালিক হলেন বিরাট কোহলি। একটিই শুদু নয়, এদিন মাঠে আরও একটা রেকর্ড গড়লেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়র বিরাট কোহলি। আইপিএলের মঞ্চে ৫০টি ৫০+ রান করলেন তিনি।
গতবারের আইপিএলে সময়টা ভাল যায়নি বিরাট কোহলির। দুটো অর্ধশতরান পেলেও, বিরাট কোহলি সেবার ৪০০ রানের গন্ডীও টপকাতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক। তচাঁকে নিয়ে সমালোচনাও বিস্তর হয়েছিল। জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। দেশের জার্সিতে বছরের শুরুতেই দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। অপেক্ষা ছিল শুদু আইপিএলের জার্সিতে মাঠে নামার। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রানের ঝড় তুললেন তিনি। আর তাতেই কেরিয়ারের অ্ন্যতম মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি।
আইপিএলের মঞ্চে প্রথম ম্যাচেই অর্ধশতরান পেলেন বিরাট কোহলি
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন বিরাট কোহলি। জফরা আর্চার থেকে বেহেনড্র, কোনও তারকা বোলারই এদিন বিরাট কোহলির সামনে মাথা তুলে দাঁড়াতে পারেননি। বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে ছিল শুধুই তার ও ছয়ের বন্যা। আর তাতেই কারযত বেসামাল হয়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাআইনআপ। আইপিএলের প্রথম ম্যাচেই কেরিয়ারের ৪৫ তম অরধশতরানও পেলেন তিনি। আর সেখানেই ছিল রানের ফোয়ারা।
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা্লুরুর অধিনায়ক। শুরু থেকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্ দেখিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা। কিন্তু সেই জায়গা থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হাল ধরেছিলেন তিলক বর্মা। তাঁর ৮৪ রানে ভর করেই শেষপর্যন্ত ১৭১ রানে পৌঁছেছিল মুম্বই ইন্ডিয়ান্স। লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল এবার মুম্বই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
কিন্তু সেই রান তুলতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খুব একটা বেশী সময় নেয়নি। শুরু থেকেই এদিন বিরাট কোহলির ব্যাটে ছিল রানের ঝড়। এদিন ৩০০০ রান করার পাশাপাশি আরও একটা রেকর্ডও গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলের মঞ্চে ৫০টি ৫০+ রান করলেন বিরাট কোহলি।