ইশান কিষাণকে বিশ্রামের পরামর্শ দিলেন আকাশ চোপড়া

Ishan Kishan
Ishan Kishan. (Photo Source: Instagram)

আইপিএলের শুরুটা ইশান কিষাণ ভালভাবে করলেও, সময় যত এগিয়েছে ততই মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনারের সাফল্যের গ্রাফ নীচের দিকে নেমেছে। এবারের আইপিএলে সবচেয়ে বেশী দামে ইশান কিষাণকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মেগা নিলাম থেকে ইশান কিষাণকে ১৫.২৫ কোটি টাকায় এবার নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই তুলনায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ইশানের টানা ব্যর্থতা দেখেই তাঁকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিলেন আকাশ চোপড়া।

এবারের আইপিএলে প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮১ রানের ইনিংস খেলেছিলেন ইশান কিষাণ। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু সেই ম্যাচে বড় রান করতে ব্যর্থই হয়েছিল। এরপর থেকেই ইশান কিষাণের ব্যাটে ধারাবাহিক ভাবে রানের দেখা মেলেনি। মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই তাদের ওপেনিং জুটির ওপর ভর করে। কিন্তু সেখানে ইশান কিষাণ ব্যর্থ হয়েছে। এসব দেখার পরই ইশান কিষাণকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে ধারাবাহিক ব্যর্থ এই মুহূর্তে ইশান মানসিকভাবেও হয়ত বিপর্যস্ত রয়েছেন।

আইপিএলে ৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ইশান কিষাণের রান ১৯৯

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “ইশান কিষাণকে বিশ্রাম দেওয়া উচিত্। আমার মনে হয় না এই মুহূর্তে তাঁর মানসিকভাবে দৃড় রয়েছেন। তাঁর আত্মবিশ্বাস এই মুহূর্তে একেবারেই নীচে রয়েছে। নিজের ওফর বিশ্বাসও হারিয়ে ফেলেছেন ইশান কিষাণ। তিনি অবশ্যই একজন বড় ক্রিকেটার, কিন্তু এই মুহূর্তে ইশান কিষাণ ভাল খেলতে পারছেন না”।

গত দুই মরসুমেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ইশান কিষাণ। কিন্তু এবার সেই ইশানের ব্যাটেই রানের খরা। এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র ১৯৯ রান করতে পেরেছেন ইশান কিষাণ। আইপিএলের মতো মঞ্চে স্ট্রাইকরেট মাত্র ১০৮.১৫ এবং গড় রয়েছে ২৮.৪৩। ৮টি ম্যাচে মাত্র ২টি অর্ধশতরান পেয়েছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। আর তা দেখার পর থেকেই ইশানকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দিচ্ছেন আকাশ চোপড়া।

এই মুহূর্তে আইপিএলে টানা আট ম্যাচ হেরে প্লে অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। সামনে রয়েছে ছটি ম্যাচ। প্লে অফে যেতে না পারলেও, এবারের আইপিএলে র শেষটা অন্তত সম্মানের সঙ্গেই করতে চাইছে মু্ম্বই ইন্ডিয়ান্স। একেবারে শেষ মুহূর্তে ফের দলে নেওয়া হয়েছে ধওয়া কুলকার্নিকে। শনিবারই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে রোহিত শর্মারা জয়ের মুখ দেখতে পায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp