আইপিএল ২০২২, ম্যাচ ৪৪: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের আগের ম্যাচে এই মরসুমে বাটলারের প্রথম সেঞ্চুরি এসেছিল
আপডেট করা - Apr 30, 2022 4:29 pm

প্রিভিউ
আইপিএল ২০২২-এর ৪৪তম ম্যাচে, রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার শেষে থাকা দল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল রাজস্থান ৮টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে, যেখানে মুম্বই এখনও তাদের প্রথম জয়ের সন্ধান জারি রেখেছে। এই ম্যাচে রয়্যালস জিতলে প্লে-অফের একেবারে দোরগোড়ায় পৌঁছে যাবে।
আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ২৯ রানে হারিয়েছিল রয়্যালস। সুশৃঙ্খল বোলিং আক্রমণে তারা ১৪৪ রানের সামান্য স্কোর রক্ষা করতে সক্ষম হয়। আনক্যাপড বোলার কুলদীপ সেন মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। মুম্বই তাদের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩৬ রানে হেরেছিল।
পিচ রিপোর্ট
ডক্টর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে শেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতে প্রথমে ব্যাট করা দল ১৬০ রানেরও কম সংগ্রহ করতে পেরেছে। যদিও জস বাটলার একবার গরি পেয়ে গেলে ২০০-র কাছাকাছি স্কোর আশা করা যেতেই পারে।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস
ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), শুবমান গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, যশ দয়াল।
মুম্বই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, হৃতিক শোকিন, জয়দেব উনাদকাট, জসপ্রিত বুমরাহ্।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিমরন হেটমায়ার – বাটলারের দাপটে হেটমায়ারের এই মরসুমের অবদান তেমন চোখে না পড়লেও ৫৬.৭৫ গড় এবং ১৭১.৯৮ স্ট্রাইক রেটে ২২৭ রান বেশ কিছু ম্যাচে রয়্যালসকে বড় রান তুলতে সাহায্য করেছে।
সূর্যকুমার যাদব – হতাশাজনক একটি মরসুমে মুম্বই যাঁর পারফর্ম্যান্সে খানিকটা হলেও আশার আলো দেখতে পারে তিনি হলেন সূর্যকুমার। ২৩৯ রান করেছেন ১৫১.২৬ স্ট্রাইক রেটে।
অলরাউন্ডার
রবিচন্দ্রন অশ্বিন – বেশ কিছু ম্যাচে তাঁকে ব্যাটিং ক্রমের উপরের দিকে পাঠানো হচ্ছে এবং ১৩০-এর বেশী স্ট্রাইক রেটে ৫৬ রান করে টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান দিয়েছেন। বল হাতে ৭ উইকেট নিয়েছেন ৭.১৮ ইকোনমি রেটে।
বোলার
যুজবেন্দ্র চাহাল – ১৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপের অধিকারী। গড় ১২.৬১ এবং ইকোনমি রেট ৭.০৯। ইতোমধ্যে একটি হ্যাট-ট্রিকও করেছেন।
জয়দেব উনাদকাট –৫ ম্যাচে ৬ উইকেট নিয়ে মুম্বইয়ের হয়ে এই মরসুমের সর্বোচ্চ উইকেটশিকারী। বুমরাহ্ যেহেতু খুব বেশী উইকেট পাচ্ছেন না তাই উনাদকাটকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।
উইকেটকিপার
জস বাটলার – ৪৯৯ রান করে অরেঞ্জ ক্যাপ তো দখলে আছেই, সেই সঙ্গে তিনটি সেঞ্চুরিও করে ফেলেছেন এই মরসুমে। প্রথম সেঞ্চুরিটি এসেছিল আজকের প্রতিপক্ষ মুম্বইয়ের বিরুদ্ধেই।
রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষাণ, জস বাটলার (অধিনায়ক), সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।