‘খুশি দেখাচ্ছে এবং পারফর্ম্যান্সে তা প্রতিফলিত হচ্ছে’ – ডিসির এই ওপেনারকে নিয়ে বললেন গাভাস্কার

ব্যাটারটি ৫ ম্যাচে ২১৯ রান করেছেন

Prithvi Shaw and David Warner
Prithvi Shaw and David Warner. (Source: IPL/BCCI)

প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার মনে করেন যে ডেভিড ওয়ার্নার গত বছর সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে সঠিক পরিবেশ পাননি এবং ফলস্বরূপ ফর্মে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন। ওয়ার্নার ২০০৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যোগদানের পর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে এসেছেন, এবং গাভাস্কার মনে করেন যে ওয়ার্নার ডিসি ক্যাম্পে যোগদানের পর থেকে খুব খুশি মনে হচ্ছে।

দিল্লি ডেয়ারডেভিলসের প্রতিনিধিত্ব করে আইপিএল তাঁর অভিষেক হয়েছিল এবং তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত৷ এই বছরের নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে দলে নেয়৷ তিনি দেরিতে টুর্নামেন্টে প্রবেশ করলেও দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেন এবং পাঁচ ম্যাচে ১৫৭.৫৫ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন।

স্টার স্পোর্টসে মতামত রাখার সময় গাভাস্কার বলেছেন, “কখনও কখনও আপনি যখন ভালো করছেন না, তখন চেঞ্জ রুমের পরিবেশ সর্বদা সেরা হয় না এবং এর ফলে আপনার খেলা প্রভাবিত হয়। ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে হচ্ছে।”

“যখন থেকে সে দিল্লি ক্যাপিটালসে গেছে, ওয়ার্নারকে আরও খুশি দেখাচ্ছে এবং আপনি তার পারফরম্যান্সে তা দেখতে পাচ্ছেন। যখন এই ধরণের পারফরম্যান্স ঘটে, তখন একজন খেলোয়াড় আরও ভালো কিছু করতে চায়। এটি দলের অন্যান্য খেলোয়াড়দেরও মনোবল বাড়ায় কারণ তারা জানে সে কেমন (মানের) খেলোয়াড়। ডেভিড ওয়ার্নার যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে তাদের হয়েই দুর্দান্ত খেলেছে। গত বছর একটি ব্যতিক্রম ছিল, এটি ঘটতেই পারে। তাকে প্রত্যাবর্তন করতে দেখে দুর্দান্ত লাগছে,” গাভাস্কার যোগ করেছেন।

ডেভিড ওয়ার্নার তার ফিটনেস ভালোভাবে ব্যবহার করে এবং গভীর অবধি ব্যাট করতে চায়: ম্যাথু হেডেন

দিল্লি ক্যাপিটালসের হয়ে যেভাবে ওয়ার্নার তাঁর খেলাকে ত্বরান্বিত করেছেন সেই জন্য তাঁর প্রশংসা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেন। “যে বোলারের বিরুদ্ধে, যে ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলুক না কেন, সে যখন এগিয়ে যায়, ডেভিড ওয়ার্নার তখন খুবই বিশেষ একজন খেলোয়াড়। সে স্পষ্টতই (বলের) গতি খুব ভালো ব্যবহার করে কিন্তু সে কখনই তার খেলাকে ধীর করে না। আমি মনে করি তার ওপেনিং পার্টনার পৃথ্বী শ শুরুতে বেশী স্কোর করছে। পাওয়ারপ্লেতে শ-এর স্ট্রাইক রেট খুব বেশি কিন্তু ডেভিড ওয়ার্নার তার ফিটনেস ভালোভাবে ব্যবহার করে এবং গভীর অবধি ব্যাট করার কথা ভাবে। সে জানে কীভাবে তার ইনিংসকে গতি দিতে হয়,” বলেছেন হেডেন। 

close whatsapp