ভারতীয় দলের সম্পদ হয়ে ওঠার দক্ষতা রয়েছে উমরান মালিকের মধ্যে মনে করেন নীখিল চোপড়া

Umran Malik
Umran Malik (Photo Source: IPL/BCCI)

জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক ২০২১ সালে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রথম মরসুমেই নিজের বোলিং দক্ষতা দেখিয়ে নজর কেড়েছিলেন সকলের। সেজন্য তিনম্যাচ খেললেও তাঁকে দল রেখে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছল সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না তা হলত এখন বুঝতে পারছে তারা। মরসুমের শুরুর দিকে রান বেশী দিয়ে ফেলছলেন তিনি। সেইসঙ্গে উইকেট তুলতে পারছিলেন না।

কিন্তু সাইরাইজার্স হায়দরাবাদ সবসময়ই তাঁর ওপর ভরসা রেখেছে। প্রতি মুহূর্তেই উমরান মালিকের পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। আর তার ফলও তারা পেয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেম এই তরুণ বোলার। মাত্র ২৮ রান দিয়ে একাই সেই ম্যাচে তুলে নিয়েছিলেন ৪ উইকেট। শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও দুরন্ত বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে তাঁর সেই ইয়র্কারল নিয়ে এখনও চর্চা তুঙ্গে।

উমরান মালিকের পারফরম্যান্স মুগ্ধ নীখিল চোপড়া

অন্যান্য প্রাক্তন ক্রিকেটাররা সেই থেকেই উমরান মালিকের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এই বোলারকে নিয়েই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন নীখিস চোপড়া এবং ওয়াসিম জাফর। তাঁর পারফরম্যান্স নিয়ে আলোচনা করারসময়ই নীখিল চোপড়ার মুখ থেকে তাঁর প্রশংসা শোনা যায়। নীখিল চোপড়ার মতে উমরান মালিকের মধ্যে একটা এক্স ফ্যাক্টর রয়েছে। আর টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি যদি  সুযোগ পান, তবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের সম্পদ হবেন তিনি।

নীখিল চোপড়া জানিয়েছেন, “এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতীয় এক পেস বোলার কেমনভাবে নিজের নাম প্রতিষ্ঠা করছেন। গতবছরের আগে পর্যন্ত এই বোলারের নাম অনেকেই জানতেন না। কিন্তু তাঁকে দেখার জন্য সকলেই অপেক্ষায় ছিলেন। তিনি কয়েক্যাচই খেলেছেন, কিন্তু তারমধ্যেই এই বোলারের মধ্যে সেই এক্স ফ্যাক্টর দেখা গিয়েছে। বিশ্বকাপের মঞ্চে তিনি তাঁর পেস এবং বোলিং দক্ষতা দিয়ে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবেন”।

শুধু তাই নয় ভবিষ্যতে তিনি যে আরও উন্নতি করবেন সে ব্যপারে যথেষ্ট আশাবাদী দুই প্রাক্তন তারকাই ওয়াসিম জাফর মনে করেন উমরান মালিক যদি নিজের ফিটনেসের দিকে আরও নজর দেন তবে ১৬০ কিমি প্রতি ঘন্টা বেগেও বোলিং করতে পারবেন। যদিও বেশী আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট খেলেননি তিনি। ওয়াসিম জাফর মনে করেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই তাঁকে খেলানো উচিত্।

close whatsapp