বিরাট কোহলিকে আইপিএল থেকে নাম তুলে নেওয়ার পরামর্শ রবি শাস্ত্রীর
আপডেট করা - Apr 27, 2022 7:35 pm

আইপিএলের মঞ্চে বিরাট কোহলির রানের খরা অব্যহত। অনেকেই এই পরিস্থিতিতে বিরাট কোহলিকে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। এতদিন চুপ করে থাকলেও, এবার বিরাটকে পরামর্শ দিতে এগিয়ে এলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আইপিএল থেকে নাম তুলে নেওয়ার এবং ক্রিকেট থেকে কয়েকদিনের বিরতি নেওয়ারই পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। আইপিএলের মঞ্চে ইতিমধ্যেই পরপর দুটো ম্যাচে শূন্য রান করেছেন বিরাট কোহলি। তারপরই এই পরামর্শ নিয়ে এগিয়ে এলেন শাস্ত্রী।
বিরাটের ব্যাটে রানের খরা শুরু হয়েছে ২০১৯ সাল থেকেই। ২০১৯-এর পর থেকে বিরাট কোহলির ব্যাটে কোনও বড় রান নেই এরইমাঝে বিরাট কোহলির জীবন দিয়ে বয়ে গিয়েছে নানান ঝড়। সামনে ছিল আইপিএলের মঞ্চ। সেখানেও বিরাট কোহলি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ৯টি ম্যাচ খেলা হয়ে গেলেও সেখানে বিরা কোহলির ঝুলিতে রয়েছে মা্র ১২৮ রান। পরপর দু ম্যাচে শূন্য রান করে আইপিএলের মঞ্চে এই মরসুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি।
মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালে্ঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে নিজের ব্যাাটিং পজিশন বদলেছিলেন বিরাট। তিন নম্বরের বদলে তিনি ফাফ ডুপ্লেসির সঙ্গে োপেনিংয়ে এসেছিলেন। তাতে শূন্য করার হ্যাটট্রিক এড়াতে পেরেছিলেন ঠিকই, কিন্তু বড় রানের মুখ দেখতে ব্যর্থই হয়েছিলেন বিরাট কোহলি। মাত্র ৯ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর এমন পরিস্থিতি দেখেই এবার উপদেশ দিতে এগিয়ে এলেন খোদ রবি শাস্ত্রী।
আইপিএলের খারাপ ফর্ম দেখে বিরাট কোহলিকে বিশ্রামের পরামর্শ রবি শাস্ত্রীর
জতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমার মতে এই মুহূর্তে বিরাট কোহলি টানা ক্রিকেট খেলে চলেছেন এবং নেতৃত্বও দিয়েছেন। তাঁর জন্য এটা বিরতি নেওয়ার জন্য একেবারে উপযুক্ত সময়। কখনও কখনও জীবনে ভারসাম্যের খুবই প্রয়োজন। এই বছর ইতিমধ্যেই তিনি প্রতিযেগিতার মধ্যে প্রবেশ কয়ে গিয়েছেন। যদি নিজের কেরিয়ারকে আরও ছয় থেকে সাত বছর এগিয়ে নিয়ে তিনি যেতে চান তবে তাঁর উচিত্ আইপিএল থেকেও নিজের নাম তুলে নেওয়ার”।
শুধু তাই নয় রবি শাস্ত্রী মনে করেন যেকোনও ক্রিকেটারাই যারা চানা ক্রিকেট খেলছেন একটা বিরতি তাদের নেওয়া উচিত্। এবারের আইপিএলে দুটো ম্যাচেই মাত্র ৪০ -এর ওপর রান পেয়েছেন বিরাট কোহলি। বাকি প্রতিটি ম্যাচেই চুড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। পরপর দু ম্যাচে শূন্য করার পর থেকেই বিরাটকে নিয়ে হৈচৈ টা আরও বেড়ে গিয়েছে। সেই সময় থেকেই প্রাক্তন তারকারা তাঁকে বিরতির পরামর্শ দিয়েছেন। এবার শাস্ত্রীর মুখেও সেই একই কথা।