হায়দরাবাদের ফলাফল ভুলে রাজস্থানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান লক্ষ্য ফাফ ডুপ্লেসির

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লজ্জার হার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেখান থেকে ঘুরে দাঁড়াতে এবার মরিয়া হয়ে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু এত বড় একটা হারের ধাক্কা সামে তারা ঘুরে দাঁড়াবে কেমন করে সেটাই এখন সকলের প্রধান প্রশ্ন। রাজস্থান রয়্ালসের বিরুদ্ধে নামার আগে সেই কথাই শোনা গেল বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসির মুখে। এই কঠিন পরিস্থিতিকে কেমনভাবে সামাল দিয়ে তাদের দল ফের ঘুরে দাঁড়াবে তেই বর্ণণা করলেন ফাফ ডুপ্লেসি।

শেষম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেখানেই য়্যানসেন, টি নটরাজনদের বিপক্ষে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। চূড়ান্ত ব্যর্থ হয়েছিল বেঙ্গালুরুর টপ অর্ডার। ডুপ্লেসি, বিরাট কোহলির মতো ব্যাটাররা মাঠে দাঁড়াতেই পারেননি বেশীক্ষণ। য়্যানসেন, নটরাজনদের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে কোনও জবাবই ছিল না তাদের ব্যাটে। মাত্র ৬৮ রানে শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত সর্বনিম্ন স্কোর করেছে বেঙ্গালুরুই। সেই জায়গা থেকে ঘুরে দাঁডানোটা কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। তাঁর মতে তাদের দলে যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন। প্রতিযোগিতায় খারাপ পারফরম্যান্স হতেই পারে, কিন্তু এগিয়ে চলার পথে সেইগুলো মনে না রাখাই উচিত্। দলের সকল সতীর্থদের উদ্দেশ্যেও সেই বার্তাই দিচ্ছেন এই তারকা প্রোটিয়া ক্রিকেটার।

রাজস্থানকে হারিয়ে জয়ের ফেরাই এখন পাখির চোখ ফাফ ডুপ্লেসির

আরসিবির প্রকাশিত একটি ভিডিওতে ফাফ ডুপ্লেসি জানিয়েছেন, “আমার কাছে এটা একটা বিচ্যুত ঘটনা ছাড়া আর কিছুই নয়। বরং প্রতিযোগিতার সামনের দিকে তাকানোটাই আমাদের প্রধান কাজ। তাই আমার কাছে ১ রানেই হারো বা ৫০০ রানে হারা, লক্ষ্যটা একাই থাকবে যেমনভাবেই হোক জয়ে ফিরতে হবে এবং নক আউট পর্বে পৌঁছতে হবে”।

তিনি আরও জানিয়েছেন, “এই পরিস্থিতি থেকে শীঘ্রই ঘুরে দাঁড়াতে হবে আমাদের। আমার মতে এই পরিস্থিতির কথাই যদি সবসময় চিন্তা করি তবে আগামী ৪ থেকে পাঁচটি ম্যাচেও এর প্রভাব পড়তে পারে। তাই আমার কাছে এই পর্ব ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই প্রধান লক্ষ্য। তাদেই আমরা ঘুরে দাঁড়াতে পারব”।

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস। বোলিং থেকে ব্যাটিংয়ে তারা দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন  করছে তারা। জস বাটলার, যুজবেন্দ্র চাহালদের দাপটের সামনে কেউই মাথা তুলে দাঁড়াতে পারছে না। সেই দলের বিরুদ্ধে লড়াইটা কঠিন হলেও, ভয় পাচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp