একসময় নিজেকে প্রতারিত মনে হয়েছিল হর্শল পটেলের, আইপিএলে অতীতদিনের স্মৃতিচারণে তিনি

Harshal Patel
Harshal Patel. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে এই মুহূর্তে তারকা বোলারদের মধ্যে হর্শাল পটেলের নাম অন্যতম উল্লেখযোগ্য। এবারের আইপিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান অস্ত্রও তিনিই। কিন্তু সেই হর্শাল পটেল আইপিএলে তাঁর যাত্রা শুরুর আগে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।  একসময় তাঁর মনে হয়েছিল যে তাঁকে প্রতারিত করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা। তবে নিজের মনের জেদ কখনও ছাড়েননি। নিজের লক্ষ্যে অবিচল রয়েছেন। আর তাতেই সাফল্যের রাস্তা ধরে এগিয়ে গিয়েছেন হর্শল পটেল।

২০২১ সালে দ্বিতীয়বারের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডাক পেয়েছিলেন তিনি। আর আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত হর্শাল পটেলের এই মরসুমটাই বোধহয় সবচেয়ে সাফল্যমন্ডিত। এই মরসুমে ৩২টি উইকেট সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন এই তরুণ ক্রিকেটার। যেকারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁর ওপর এই মরসুমের জন্যও ভরসা রেখেছেন। কিন্তু আইপিএলের শুরুর দিকে অভিজ্ঞতাটা একেবারেই ভাল নয় হর্শল পটেলের।

একেবারে শুরু দিকে আইপিএলে আসার আগে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি কর্তাদের থেকেই আশ্বাস পেয়েছিলেন তিনি। তাঁকে বলা হয়েছিল যে নিলামে তাঁকে নিতে চায় তারা। কিন্তু নিলামের সময় আশাহতই হয়েছিলেন হর্শল পটেল। সেই ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একজনও হর্শল পটেলের জন্য বিড করেনি। সেই সময় নিজেকে প্রতারিতই মনে হয়েছিল তাঁর। এই ঘটনার পর ভেঙেও পড়েছিলেন হর্শল পটেল। কিন্তু আবারও নিজের চেষ্টাতেই ঘুরেও দাঁড়িয়েছেন এই তরুণ ক্রিকেটার।

আইপিএলের মঞ্চে বেশকিছু খারাপ স্মৃতি নিয়ে মুখ খুললেন হর্শল পটেল

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন অনুষ্ঠানে হর্শল পটেল জানিয়েছেন, এ”কটা সময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি থেকে প্রায় চারজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং নিলামে আমাকে তাদের দলে নেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু নিলামের সময় তারা কেউই আমার নাম নেননি। এই ঘটনা দেখে নিজেকে প্রতারিত বলেই মনে হয়েছিল”।

তিনি আরও জানিয়েছেন, “এমন খারাপ পরিস্থিতির সময় খুবই ভেঙে পড়েছিলাম। সেই সময় যেন মনে হচ্ছিল আমি কে। এই খেলা থেকে কী পাবে তুমি। এই খেলার প্রতি তোমার পূর্ণ সমর্পন রয়েছে, কঠোর পরিশ্রম করেছো তুমি”।

একইসঙ্গে তাঁর জীবনের আরও নানান কঠিন পরিস্থিতির মুহূর্তের কথা উঠে এসেছে হর্শল পটেলের মুখ থেকে। কেমনভাবে তিনি ডেথ ওভার স্পেশ্যালিস্ট হয়ে উঠেছিলেন তাও জানা গিয়েছে। এবারের আইপিএলেও ডেথ ওভারে হর্শল পটেল ভাল পারফরম্যান্সই প্রদশন করেছেন। সেইসমস্ত কথা নিয়েই এবার সকলের সামনে মুখ খুললেন হর্শল পটেল।

close whatsapp