ইশান কিষাণের ফর্ম নিয়ে চিন্তায় মুম্বই টিম ম্যানেজমেন্ট, তাঁর সঙ্গে আলোচনার কথা জয়বর্দনের মুখে
আপডেট করা - Apr 25, 2022 5:28 pm

এবারের আইপিএলের মেগা নিলাম থেকে ইশান কিষাণকে সবচেয়ে বেশী দাম দিয়ে ফের নিজেদের দলে তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রথমদিকের দুই একটা ম্যচ বাদ দিলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ইান কিষাণ চুড়াম্ত ব্যর্থ। আইপিএলের মঞ্চে এই মুহূর্তে টানা ৮টি ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের এর আগে কখনও এমন অবস্থা হয়নি। কিন্তু এবার জয়ের দড়জা খুলতেই ব্যর্থ হয়েছেন রোহিত শর্মারা। বিশেষ করে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি তো রানই পাচ্ছেন না। এবার ইশান কিষাণের সঙ্গে আলাদাভাবে কথা বলার ইঙ্গিত জয়বর্দনের।
আইপিএলের মঞ্চে ব্যাটিং থেকে বোলিং সমস্ত বিভাগেই এবার ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই মুম্বই ইন্ডিয়ান্সের। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলে লাস্ট বয়ের তকমা রয়েছে রোহিত শর্মাদের। আর সেই ব্যর্থতার দায় যেমন বোলারদের ওপর বর্তিয়েছে, তেমনই ব্যাটারদেরও দুষতে ছাড়েননি মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মহেলা জয়বর্দনে। এবারের আইপিএলে সবচেয়ে শক্তিশালী ওপেনিং জটিই হল মুম্বই ইন্ডয়ান্সের। রোহিত শর্মার সঙ্গে রয়েছেন ইশান কিষাণ।
ইশান কিষাণের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে
কিন্তু সেই ইশানই নিজের ফর্ম দেখাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। প্রতি ম্যাচেই নিজের নামের জন্য সুবিচার করতে ব্যর্থ হয়েছেন ঝাড়খন্ডের এই তরুণ ক্রিকেটার। আইপিএলের মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে ইশান কিষাণকে পেতেও আগ্রহী ছিলেন তারা। সেই জন্যই তো আইপিএলের নিলামে ১৫.২৫ কোটি টাকা দিয়ে ইশান কিষাণকে এবার দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ইশান তেমন পারফরম্যান্স দেখাতে একেবারেই ব্যর্থ।
আইপিএলের শুরু থেকেই িশান কিষাণকে তাঁর খেলার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তবুও ইশান কিষাণ ব্যর্থই হচ্ছে। এতদিন সেসব নিয়ে মুখ না খুললেও, এবার ইশান কিষাণকে নিয়ে মুখ খুললেন মহেলা জয়বর্দনে। তাঁর সঙ্গে এই বিষয় নিয়ে কথাও বলবেন বললেন তিনি। ম্যাচ শেষে জয়বর্দনে জানিয়েছিলেন, “এই মরসুমে তাঁর রান পেতে খানিকটা সমস্যা হচ্ছে। তাঁর সাধারণ খেলা প্রদর্শনের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল আমাদের তরফে। এখনই তাঁর সঙ্গে কথা বলা হয়নি, তবে এই বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা বলব”।
আইপিএলের মঞ্চে ৮টি ম্যাচ খেলা হয়ে গেলেও ইশান কিষাণের ব্যাট থেকে এখনও সেই রানের ঝলকানি দেখা যায়নি। দুটু অর্ধশতরান ছাড়া ইশান কিষাণ আইপিএলের মঞ্চে উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেননি। এখনও পর্যন্ত ২০০ রানের গন্ডীও টপকাতে পারেননি ইশান কিষাণ। ৮টি ম্যাচ খেলে ইশান কিষাণের রান মাত্র ১৯৯। যা দেখার পর অতিবড় মুম্বই ইন্ডিয়ান্স ভক্তেরও হতবাক হওয়া ছাড়া কোনও উপায় নেই। এবার টিম ম্যানেজমেন্টও যে ইশান কিষাণকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে, তা বেশ স্পষ্ট।