বাটলার বা রাহুলের মধ্যে একজন পাবে অরেঞ্জ ক্যাপ, মত রবি শাস্ত্রীর

সাত ম্যাচে ৪৯১ রান করে সবার আগে রয়েছেন বাটলার

Jos Buttler
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

চলমান আইপিএল ২০২২-এ কিছু সেরা ব্যাটিং পারফরম্যান্সের সাক্ষী থেকেছে ক্রিকেটপ্রেমীরা। সর্বাধিক রান সংগ্রহকারীর পুরস্কার অরেঞ্জ ক্যাপের দাবিদার হিসেবে এখনই বেশ কয়েকটি নাম উঠে এসেছে। ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী মনে করেন যে তাদের মধ্যে মাত্র দুজনেরই এবার অরেঞ্জ ক্যাপ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আলোচনায় থাকা দুই খেলোয়াড় হলেন যথাক্রমে জস বাটলার ও কেএল রাহুল।

এই বিষয়ে আরও বিশদে আলোচনা করে, শাস্ত্রী বলেছেন যে যেহেতু তারা দুজনেই যথাক্রমে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে ইনিংস ওপেন করেন। তিনি আরও যোগ করেছেন যে তাদের ব্যাটিং পজিশন এবং তাদের বর্তমান ফর্ম তাদের আইপিএল ২০২২-এ এই পুরস্কারের সেরা দুই দাবিদার বানিয়ে তুলেছে।

ইতোমধ্যেই তিনটি সেঞ্চুরি করেছেন বাটলার

“তার (কেএল রাহুল) একটি দৃঢ় অলরাউন্ড খেলা আছে, টেকনিকটি মজবুত, তার সব শট মজুত আছে, দুর্দান্ত মেজাজ এবং উপস্থিত বুদ্ধি আছে। একটি নতুন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের দায়িত্ব তাঁর ভিতর থেকে সেরাটা বের করে আনছে। আপনি আমাকে মরসুমের শুরুতে জিজ্ঞাসা করেছিলেন, অরেঞ্জ ক্যাপ, আমি বলেছিলাম কেএল রাহুল কারণ ওপেনারদের সেরা সুযোগ রয়েছে। সুতরাং, এটি তার এবং (জস) বাটলারের মধ্যে হবে”, স্টার স্পোর্টস শো ক্রিকেট লাইভে কথা বলার সময় রবি শাস্ত্রী বলেছিলেন। 

“আপনি যদি একজন ওপেনিং ব্যাটার হন যিনি নিয়মিত রান করছেন তবে আপনার ফ্র্যাঞ্চাইজি আইপিএলে ভাল করতে চলেছে কারণ তারা পিছনের খেলোয়াড় নয় যারা এসে ক্ষতি করে। আপনি যদি এমন একজন ওপেনার পান যে ধারাবাহিক তবে এটি ইতোমধ্যেই অর্ধেক কাজ হয়ে গেছে”, তিনি যোগ করেছেন।

কেএল রাহুল এখনও পর্যন্ত ১৪৭.৭৯ স্ট্রাইক রেটে আট ম্যাচে মোট ৩৬৮ রান সংগ্রহ করেছেন। তিনি গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ বলে ১০৩ রান করেছিলেন এবং রবিবার (২৪শে এপ্রিল) একই দলের বিরুদ্ধে আবারও দুর্দান্ত ব্যাটিং করে ৬২ বলে ১০৩ রানে নট আউট থেকেছেন। 

অন্যদিকে, জস বাটলার তার জীবনের সেরা ফর্মে আছেন। তিনি ইতোমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মরসুমের প্রথম সেঞ্চুরি করার পর, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পরপর দুই ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন। সাতটি ম্যাচের পর ৪৯১ রান করে অরেঞ্জ ক্যাপের প্রধান দাবিদার হয়ে উঠেছেন তিনি।

close whatsapp