মুম্বইয়ের বিরুদ্ধে তিন শতরানে ইতিহাস লোকেশ রাহুলের, টুইটার জুড়ে বাটলারের সঙ্গে রাহুলের তুলনা শুরু

KL Rahul
KL Rahul. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে দুই ব্যাটসম্যানই যেন সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছে। একজনের না যদি হয় জস বাটলার, আরেকজন তবে লোকেশ রাহুল। আইপিএলের মঞ্চে যেন সেঞ্চুরী করার প্রতিযোগিতায় নেমেছেন দুই তারকা। জস বাটলারের দুদিন পরই আইপিএলের ম়ঞ্চে ফের একটা সেঞ্চুরী। এবারের সেঞ্চুরীর মালিকের নাম লোকেশ রাহুল। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে যদি তাঁকে সবচেয়ে সফল ভারতীয় ব্যাটার বলা হয় তবে হয়ত খুব একটা ভুল হবে না। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরী করে রেকর্ডও গড়ে ফেললেন লোকেশ রাহুল।

টি টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত কোনও তারকারই একটি দলের বিরুদ্ধে তিনটি শতরান করার রেকর্ড নেই। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়মে সেই রেকর্ডই গড়লেন লোকেশ রাহুল। টি টোয়েন্টি ফর্ম্যাট তো বটেই আইপিএলেও প্রথম ক্রিকেটার হিসাবে একটি দলের বিরুদ্ধে তিনটি শতরান করে ইতিহাস তৈরি করলেন লোকেশ রাহুল। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলের দ্বিতীয় শতরানটাও করে ফেললেন তিনি।

ওয়াংখেড়েতে এই নিয়ে আইপিএলের মঞ্চে দ্বিতীয় শতরান লোকেশ রাহুলের। আর এবারের দুটো শতরানই করলেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএলের মঞ্চে লোকেশ রাহুল এবার বিধ্বংসী ফর্মে রয়েছেন। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ব্যাটিংয়ের সুযোগ পায় লখনউ সুপার জায়ান্টস। আর শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন লোকেশ রাহুল। লখনউয়ের বাকি ব্যাটাররা এদিন অবশ্য ক্রিজে দাগ কাটতে পারেননি। একাহাতেই এদিন মুম্বইয়ের বিরুদ্ধে লড়ে লখনউয়ের রান  ১৬৮ রানে পৌঁছে দেন তিনি।


https://twitter.com/Yusuf_SRKian/status/1518257411131248641

বএদিন ৬২ বলে ১০২ রানের ঝোরো ইনিংস খেলেন লোকেশ রাহুল। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে চার ও ছয়ের বন্যা। ১০২ রানের অপরাজিত ইনিংসটি সাজানো রয়েছে ১২টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারি দিয়ে। আর তা দেখার পর থেকেই লোকেশ রাহুলকে নিয়ে হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। তাঁকে জস বাটলারের ভারতীয় সংস্কররণও বলতে শুরু করে দিয়েছেন অনেকে। কেউ কেউ তো আবার এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারও বলছে তাঁকে।

close whatsapp