“দেশের সবাইকে ক্রিকেট দেখতে অনুপ্রাণিত করেছেন” – সচিনের জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সের বিশেষ বার্তা
বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টরের ভূমিকায় কাজ করছেন সচিন
আপডেট করা - Apr 24, 2022 3:39 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার আজ তাঁর ৪৯ বছরের জন্মদিন পালন করছেন এবং ক্রিকেট বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁর জন্য শুভেচ্ছা ভেসে আসছে। তেন্ডুলকার ভারতীয় ক্রিকেটে অপরিসীম অবদান রেখেছেন যা পরিমাপ করা যায় না এবং তাঁকে এখনও সেরা ব্যাটারদের একজন হিসাবে বিবেচনা করা হয়। ২০১৩ সালে অবসর নেওয়া সত্ত্বেও এই ডানহাতি এখনও টেস্ট এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বিখ্যাত ক্রিকেটার।
যদিও অনেকেই তেন্ডুলকারের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই মূলত আলোচনা করে থাকেন, কিন্তু ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একজন সফল টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে তাঁর অবদান ততোটাও আলোচিত হয় না। তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৭৮টি আইপিএল ম্যাচে ৩৩.৮৩ গড়ে এবং ১১৯.৮ স্ট্রাইক রেট ২৩৩৪ রান সংগ্রহ করেছিলেন। তাঁর সেরা মরসুমটি ২০১০ সালে এসেছিল যখন তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য ছিলেন এবং ৪৭.৫৩ গড়ে এবং ১৩২.৬১ স্ট্রাইক রেটে ৬১৮ রান করে আইপিএলের তৃতীয় সংস্করণে অরেঞ্জ ক্যাপ জিততে সক্ষম হন।
সমস্ত ধরণের ফর্ম্যাট থেকে অবসর নেওয়া সত্ত্বেও, তেন্ডুলকার সবসময়ই একজন পরামর্শদাতা হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ছিলেন এবং পাঁচটি শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠার যাত্রাতে সব সময়ই সচিনকে ডাগ আউটে পাওয়া গেছে। তাঁকে এই মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিতে তরুণদের সাথে কাজ করতে দেখা গেছে এবং তাঁর প্রশিক্ষণ থেকে তরুণ ক্রিকেটাররা নিশ্চিতভাবে লাভবান হচ্ছেন।
সচিনের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের নবাগত সদস্যরা
তেন্ডুলকারের জন্মদিনের বিশেষ উপলক্ষ্যে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ড্রেসিংরুমে ও প্র্যাক্টিসে তরুণদের সঙ্গে সচিনের কাটানো কিছু মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে দলের সদস্যরা কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। ভিডিওতে ডেওয়াল্ড ব্রেভিস, হৃতিক শোকিন, আরিয়ান জুয়াল, তিলক ভার্মারা প্রকাশ করেছেন তেন্ডুলকারের পরামর্শ পেয়ে তাঁরা কতটা কৃতজ্ঞ এবং সচিন সম্পর্কে তাঁদের স্মৃতিও ভাগ করে নিয়েছেন।
“তিনি দেশের সবাইকে ক্রিকেট দেখতে অনুপ্রাণিত করেছেন।” ছেলেরা সচিনের বিশেষ দিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বললেন তাঁর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাতের অভিজ্ঞতা,” মুম্বই ইন্ডিয়ান্স দ্বারা পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে।
"He inspired all of 🇮🇳 to watch cricket." 💙
The boys wish & share their experience of meeting 𝗦𝗮𝗰𝗵𝗶𝗻 for the first time on his special day 🥳 pic.twitter.com/JQ9wquIPZW
— Mumbai Indians (@mipaltan) April 24, 2022
তাঁর খেলোয়াড় জীবনে শতকোটি মানুষের আশা-ভরসা সচিন তাঁর অভিষেক ম্যাচের চার দশক পরেও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে চলছেন।