শর্তসাপেক্ষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান ও লিটন দাস
আপডেট করা - Mar 24, 2023 2:51 pm

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, এরপরই শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের খেলা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। সম্প্রতি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ রেয়েছে বাংলাদেশের। সেই কারণেই এনওসি পাওয়া নিয়ে একটাধোঁয়াশা দেখা দিয়েছিল। অবশেষে খানিকটা স্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স শিবির। শর্তসাপেক্ষে হলেও শেষপর্যন্ত আইপিএলে খেলার থাড়পত্র পেলেন সাকিব আল হাসান ও লিটন দাস। যদিও প্রথম থেকে তাদের খেলার সম্ভাবনা নেই।
আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই প্রথম ম্যাচ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ১ অপ্রিলই এারের আইপিএলে যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। যদিও প্রথম ম্যাচে তারা ঘরের মাঠে নামবে না। মোহালীতে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামবে কলকাতা নাইট বাহিনী। কিন্তু সেই ম্যাচে নামার আগে গোটা দল পাওয়া নিয়ে খানিকটা ধোঁয়াশা তৈরি হয়েছে নাইট রাইডার্স শিবিরে।
আগামী ১ এপ্রিল আইপিএলে প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স
এবারের আইপিএল সুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্সের অধিনমায়ক শ্রেয়স আইয়ার দল থেকে ছিটকে গিয়েছেন। এবারই মিনি নিলামের আগে লোকে ফার্গুসনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু চোট পাওয়ার দেরে প্রথম দিকে নাইট রাইডার্সের হয়ে খেলার ব্যপারে তাঁকে পাওয়া নিয়েও দেখা গিয়েছিল জল্পনা। নাইট রাইডার্সকে এবার নেতৃত্ব দেবেন কে তা নিয়েই চলছে নানান জল্পনা। সেখানে সাকিব আল হাসানের নাম নিয়েই অনেকে জল্পনা চালাচ্ছিল। কিন্তু তারাও প্রথম থেকে খেলতে পারবেন না।
প্রথমে সাকিব আল হাসান ও লিটন দাসকে আইপিএল কেলার ছাড়পত্র দিতে নারাজ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়ারল্যান্ড টেস্টের মাঝেই আইপিএল থেকে ছুটি চেয়েছিলেন এই দুই তারকা ক্রিকেটার। কিন্তু সেই সময় তাদের ছুটি মঞ্জুর করতে চায়নি বিসিবি কর্তারা। কিন্তু শেষ মুহূর্তে তাদের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও অনেক শর্তসাপেক্ষেই শেষপর্যন্ত তাদের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আয়ারল্যান্ড সিরিজ খেলেই আইপিএলের মঞ্চে যোগ দিতে পারবেন তারা।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টির পর টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে এবারের বাংলাদেশের টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলার পর আগামী ৯ এপ্রিলই ভারতে আসতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। তবে শেষের দিকে আূাো বাংলাদেশের হয়ে সিরিজ খেলার জন্য ফিরে যেতে হবে এই তারকা ক্রিকেটারদের। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।