ওয়াংখেড়েতে জস বাটলারের বিধ্বংসী শতরান, সোশ্যাল সাইট জুড়ে জস দ্য বসের বন্দনা
আপডেট করা - Apr 22, 2022 9:42 pm

আরব সাগরের তীরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হঠাত্ ঝড়। আর তাতেই ছন্নছাড়া দিল্লি ক্যাপিটালস। জস বাটলারের ঝড়ে দিল্লি ক্যাপিটালস যেন খড়কুটোর মতো উড়ে গেল। আর তা দেখেই বিশ্ব ক্রিকেট মহলে ফের হৈচৈ। গরমের বিকেলে তৃষ্ণার্ত ক্রিকেট পাগলদের খেলার তৃষ্ণা যেন এদিন একাই মিটিয়ে দিলেন জস বাটলার। রবি শাস্ত্রী থেকে ক্রিকেটের অন্ধ ভক্তরা বাটলারের গুনগানে ভরিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া। টুইটার জুড়ে ফের ট্রেন্ডিং জস দ্য বস। তাঁর পারফরম্যান্সেই আপ্লুত সকলে।
এবারের আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন জস বাটলার। গতম্যা্চে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বাচলার ঝড সকলে দেখেছিল। মাঝে কয়েকদিনের বিরতি। রাজস্থান রয়্যালস নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আবারও সেখানে দেখা গেল জস বাটলারের তান্ডব। আর তাতেই শেষ হয়ে গেলেন কুলদীপ, মুস্তাফিজুর থেকে খলিল আহমেদরা। এবারের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়ে ফেললেন তিনি। একইসঙ্গে এক মরসুমে তিনটি শতরানও করার নজির গড়লেন জস বাটলার।
এখনও পর্যন্ত আইপিএলের এক মরসমে চারটি সেঞ্চুরুর রেকর্ড রয়েছে বিরাট কোহলির। সেই রেকর্ড ছোঁয়ার থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন জস বাটলার। আর সেই লক্ষ্যেই যেন বিধ্বংসী মেজাজে রয়েছেন তিনি। এদিন দিল্লি ক্যাপিটালস বোলারদের বিরুদ্ধেও ওাংখেড়ে স্টেডিয়ামে চালালেন তান্ডবলীলা। ৬৪ বলে ১১৬ রানের ইনিংস খেলেই এদিন সাজঘরে ফিরলেন তিনি। তাঁর ব্যাট থেকে এদিন মাঠে ছিল শুধুই তার এবং ছয়ের বন্যা। একাই হাকিয়েছেন ৯টি ছয় এবং ৯টি বাউন্ডারি। এবারের আইপিএলে সর্বোচ্চ ছয়ের সঙ্গে সবচেয়ে নম্বা ছয়ও এল জস বাটলারের ব্যাট থেকেই। যা দেখে রবি শাস্ত্রী থেকে ওয়াসিম জাফর, ইরফান পাঠান সকলেই হতবাক।
It's hot. It's a summer evening. Thirsty times. Worth the wait. Guys our favourite ‘Jos the Boss’ is upto some serious on field business at the Wankhede. A magnificent cocktail soon coming. @josbuttler @rajasthanroyals #DCvsRR @IPL #IPL2022 pic.twitter.com/cnDOi4IYOl
— Ravi Shastri (@RaviShastriOfc) April 22, 2022
https://twitter.com/Pooran_ADian/status/1517533701978030080
https://twitter.com/MSDhoniwarriors/status/1517525735447031808
“Should we bow? Yeah, he is a King 👑!”
JOS THE BOSS, Wankhede loves you!#HallaBol #IPL2022 #CricketTwitter @RRSuperRoyals @rajasthanroyals pic.twitter.com/x1itAg8KQB— Sanchit Desai (@sanchitd43) April 22, 2022
Another day at office, another half-century for Jos the Boss 😎😎
Live – https://t.co/IOIoa87Os8 #DCvRR #TATAIPL pic.twitter.com/KhyYkMrFrL
— IndianPremierLeague (@IPL) April 22, 2022
Literally unstoppable , has to be the best T-20 player in the world .
Jos 'The Boss' Buttler #RR #IPL2022— Deep Dasgupta (@DeepDasgupta7) April 22, 2022
Jos Buttler scores his 3rd century of #IPL2022
Orange Cap ✅
Most Sixes ✅
Highest Score ✅Jos The Boss#JosButtler #RajasthanRoyals #RR #DCvRR #TATAIPL #Cricket pic.twitter.com/MJH6t3zXex
— ProBatsman (@probatsman) April 22, 2022
What a player. That was some innings! #JosButtler. Best opening batter in T20 cricket.
— Harsha Bhogle (@bhogleharsha) April 18, 2022
সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়েছে বাটলার বন্দনা। গরমের বিকেলে এমন খেলা দেখে তৃষ্ণা মিটেছে রবি শাস্ত্রীর। অগুন্তী ক্রিকেট ভক্ত টুইটার জুড়ে শুধুই জস বাটলারের প্রশংসায় পঞ্চমুখ।