আইপিএল ২০২৩, ম্যাচ ১০: এলএসজি বনাম এসআরএইচ ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা
শীর্ষে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস
আপডেট করা - Apr 7, 2023 11:13 pm

আইপিএল ২০২৩-এর দশম ম্যাচে লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস মোকাবিলা করতে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর। স্পিন সহায়ক পিচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এসআরএইচ অধিনায়ক এইডেন মার্করাম। তবে তাঁর সিদ্ধান্ত ফলদায়ক হয়নি এবং অভিজ্ঞ ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল তৃতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন ক্রূণাল পান্ডিয়ার বলে আউট হয়ে।
ক্রূণাল যদিও সেখানেই থামেননি। এরপরে আরও দুটি উইকেট নিয়ে হায়দ্রাবাদের ব্যাটিংকে ধ্বংস করে দেন। ওপেনার হিসেবে নামা আনমোলপ্রীত সিংকে (২৬ বলে ৩১) এলবিডাব্লিউ করে জোরালো ধাক্কা দেন তিনি। তার পরের ডেলিভারিতেই এইডেন মার্করামকে শূন্য রানে বোল্ড আউট করে আরও চাপের মুখে ফেলে দেন বাঁ-হাতি স্পিনার।
নিলামে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে কেনা হ্যারি ব্রুক পরপর দুই ম্যাচে ব্যর্থ হলেন কারণ তাঁকে মাত্র ৩ রানে স্টাম্পড আউট করেন রবি বিষ্ণোই। পঞ্চম উইকেটে রাহুল ত্রিপাঠী (৪১ বলে ৩৪) ও ওয়াশিংটন সুন্দর (২৮ বলে ১৬) পার্টনারশিপ গড়ার চেষ্টা করলেও দুজনেই অত্যন্ত মন্থর গতিতে রান করছিলেন। শেষ ওভারে আব্দুল সামাদ দুটি ছক্কা হাঁকিয়ে এসআরএইচের স্কোর কোনো মতে ১২১/৮ অবধি পৌঁছে দেন। ক্রূণাল ১৮ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র দুটি উইকেট নেন।
গুজরাত জায়ান্টসকে টপকে শীর্ষে লখনউ সুপার জায়ান্টস
কেএল রাহুল (৩১ বলে ৩৫) ও কাইল মেয়ার্স (১৪ বলে ১৩) সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাহায্য পান বিপক্ষের বোলারদের থেকে। ভুবনেশ্বর কুমার পাঁচ ওয়াইড দেন প্রথম ওভারেই। এরপরে সুন্দরের ওভারে দুটি চার আসে। দ্রুত গতিতে রান আসা থমকানো সম্ভব হয়েছিল পঞ্চম ওভারে, যখন মেয়ার্সকে ফজলহক ফারুকী আউট করেন। তারপরের ওভারেই দীপক হুডাকে ড্রেসিং রুমে ফেরত পাঠান ভুবনেশ্বর অসামান্য একটি ক্যাচ নিয়ে।
দিনের নায়ক ক্রূণাল পান্ডিয়া এবার ব্যাট হাতে তাঁর কার্যকারিতা দেখান। যেখানে বাকী ব্যাটাররা রান তুলতে হিমশিম খাচ্ছিলেন, সেখানে ক্রূণাল ১৪৭.৮২ স্ট্রাইক রেটে ৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ২৩ বলে ৩৪ রান করেন। পনেরোতম ওভারে লেগ স্পিনার আদিল রশিদ পরপর দুই বলে রাহুল ও রোমারিও শেফার্ডের উইকেট নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
চার ওভার বাকী থাকতে পাঁচ উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে এলএসজি। এই জয়ের ফলে লখনউ এখন পয়েন্ট তালিকার শীর্ষে এবং বিপর্যয়কর হারের সম্মুখীন হওয়া হায়দ্রাবাদ পয়েন্ট তালিকার নিম্নতম অবস্থানে রয়েছে।
আইপিএল ২০২৩-এর ম্যাচ ১০-এর পরে পয়েন্ট তালিকা
| স্থান | দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| ১ | লখনউ সুপার জায়ান্টস | ৩ | ২ | ১ | ৪ | ১.৩৫৮ |
| ২ | গুজরাত টাইটান্স | ২ | ২ | ০ | ৪ | ০.৭০০ |
| ৩ | পাঞ্জাব কিংস | ২ | ২ | ০ | ৪ | ০.৩৩৩ |
| ৪ | কলকাতা নাইট রাইডার্স | ২ | ১ | ১ | ২ | ২.০৫৬ |
| ৫ | রাজস্থান রয়্যালস | ২ | ১ | ১ | ২ | ১.৬৭৫ |
| ৬ | চেন্নাই সুপার কিংস | ২ | ১ | ১ | ২ | ০.০৩৬ |
| ৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ২ | ১ | ১ | ২ | -১.২৫৬ |
| ৮ | দিল্লি ক্যাপিটালস | ২ | ০ | ২ | ০ | -১.৭০৩ |
| ৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ১ | ০ | ১ | ০ | -১.৯৮১ |
| ১০ | সানরাইজার্স হায়দরাবাদ | ২ | ০ | ২ | ০ | -২.৮৬৭ |