যুজবেন্দ্র চাহাল বনাম কুলদীপ যাদবের লড়াইয়ে ম্যাথু হেডেনের বাজি চাহালই

Yuzvendra Chahal
Yuzvendra Chahal. (Photo Source: IPL/BCCI)

আর কয়েক ঘন্টা বাদেই আইপিএলের হাই প্রোফাইল ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে দুই দলই দারু ফর্মের মধ্যে রয়েছেন। কিন্তু তার থেকেই বেশী এই ম্যাচে সকলের চোখ রয়েছে কুলচা-র ওপর। যুজবেন্দ্র চাহাল নাকি কুলদীপ যাদব, এদিনের ম্যাচে কোন দুই তারকা বজিমাত করেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে। আর সেখানেই নিজের সম্পূর্ণ সমর্থন যুজবেন্দ্র চাহালের দিকে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ম্যাথু হেডেন। তাঁর মতে এই লড়াইয়ে নাকি যুজবেন্দ্র চাহালই এগিয়ে।

এবারের আইপিএলের প্রথম ম্যাচ থেকেই তাদের স্পিনের জাদুতে সকলকে মোহিত করেছেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। দীর্ঘদিন ধরে জমিয়ে রাখার জেদেরই বোধহয় এটা বহিঃপ্রকাশ। তাবড় তাবড় নামের ভিড়ে এই মুহূর্তে আইপিএলের পার্পল ক্যাপ রয়েছে যুজবেন্দ্র চাহালের মাথা্য়। তাঁর ঠিক পরেই রয়েছেন কুলদীপ যাদব। দুই তারকার এবারের আইপিএলে নতুন দলের হয়ে খেলতে নেমেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নেমেছেন যুজবেন্দ্র চাহাল।

অন্যদিুকে কুলদীপ যাদব খেলছেন দিল্লি ক্যাপিটালসের। রাজস্থান রয়্যালস গতম্যাচে মুখোমুকি হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও সেই মঞ্চে জয়ের হাসি হেসেছিলেন রাজস্থানের অধিনায়ক সঢ্জু স্যামসন। অবশ্যই তাদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন যুজবেন্দ্র চাহাল। হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট নিয়ে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে শেষ করে দিয়েছিলেন  যুজবেন্দ্র চাহাল একাই। একইরকমভাবে দিল্লিকেও একের পর এক ম্যাচে জয় এনে দিতে সাহায্য করেছেন কুলদীপ যাদব।

১৭ টি উইকেট নিয়ে এই মুহূর্তে আইপিএলের শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল

এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে দুই দলই। আর সেই দেখে কুলদীপ যাদবের থেকে ম্যাথু হেডেন এগিয়ে রাখছেন যুজবেন্দ্র চাহাল। ভারতীয় দলে তাদের একসঙ্গে সকলে কুলচা বলেই ডাকে। বিশ্ব ক্রিকেটেও এই নামেই সকলে চেনে কুলদীব ও চাহালকে। সেই দুই বন্ধুই আজ মুখোমুখি। দুই রিস্ট স্পিনারের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে সকলে। আর সেখানেই ম্যাথু হেডেনের মতে কুলদীপকে মাত দিয়ে দেবেন যুজবেন্দ্র চাহাল।

স্টার স্পোর্টসে ক্রিকেট লাইভ অনুষ্ঠানে ম্যাথু হেডেন জানিয়েছেন, “আইপিএলে স্পিনারদের পক্ষে এমন পরিস্থিতি দেখতে পাওয়াটাই বেশ ভাল ব্যপার। তবে এখানের লড়াইয়ে আমি চাহালের সঙ্গেই যাব।  কারণ এই স্পিনের জাদুতে এই মুহূর্তে তিনি সেরা। তাঁর আত্মবিশ্বাস দেখলেই বোঝা যাচ্ছে তা। প্রতি ম্যাচেই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। তাঁর ধারাবাহিকতাও দেখার মতো। আমার মতে এই লড়াই কুলদীপের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহালই জিতবেন”।

এই মুহূর্তে আইপিএলের সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় ১৭টি উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ইকনমি রেট ৭.৩৩। তাঁর থেকে ঠিক চারটি কম উইকেট নিয়ে ১৩ টি উইকেট শিকার করেছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদবও। তাঁর ইকনমি রেট ৭.৮৫। শুক্রবার এই দুই তারকার বিরুদ্ধেই লডাই। সেখানেই শেষ হাসি কার মুখে ফোটে সেটাই এখন দেখার।

close whatsapp