গেইলের অবদানকে শব্দে প্রকাশ করতে পারবেন না, বর্ষীয়ান ক্রিকেটারকে দরাজ সার্টিফিকেট অধিনায়ক পোলার্ডের

তাঁর মতে গেইলের উপস্থিতি বোলারদের মনে ত্রাস সৃষ্টি করে

Kieron Pollard and Chris Gayle
Kieron Pollard and Chris Gayle. (Photo Source: Getty Images)

ক্রিস গেইলকে যে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে, সেই মেজাজের প্রতিফলন তাঁর সাম্প্রতিক ম্যাচগুলিতে দেখা যাচ্ছে না। বলা চলে অফ ফর্মই চলছে ইউনিভার্স বসের। সাবেক ক্যারিবীয় ক্রিকেটার অ্যামব্রোজ সম্প্রতি গেইলের সমলোচনা করে বলেন এখন আর আগের সেই গেইলকে তিনি খুঁজে পান না। তবে রি কঠিন সময়ের মাঝেও সতীর্থ ও বন্ধু ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ডকে পাশে পাচ্ছেন তিনি।

৪২ বছর বয়সী গেইল টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের নামের পাশে ইতিমধ্যেই ১৪ হাজারেরও বেশি রান খোদাই করে ফেলেছেন। অন্য কোন ব্যাটার সেই শিখরের ধারেকাছে নেই। বিশ্বের সবকটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। যেখানেই গিয়েছেন সেখানেই ব্যাট হাতে ঝড় তুলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ সহ বিশ্বের সব লিগেই ব্যাট হাতে আধিপত্য দেঝিয়েছেন গেইল।

কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে তাঁর অফ ফর্মের জন্য ভালোই সমলোচনা শুনতে হয়েছে। সমলোচনা এসেছে নিজের দেশেরই কিংবদন্তী ক্রিকেটার কার্টলি অ্যামব্রোজের থেকে। ফর্মহীন গেইলকে ক্যারিবীয় দলের একাদশে রাখার পক্ষে নন তিনি। তবে গেইলের সমর্থনে এবার পাশে এসে দাঁড়িয়েছেন পোলার্ড। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের অবদান শব্দে বর্ণনা করার মতো না বললেন পোলার্ড।

বোলারদের মনে ত্রাসের সঞ্চার

“ফ্র্যাঞ্চাইজি দলগুলির হয়ে সমগ্র বিশ্বের টি-টোয়েন্টি ক্রিকেট এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে গেইল যা করেছেন তা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। সর্বোচ্চ রানের অধিকারী, সর্বোচ্চ ছয়ের অধিকারী। যখন ক্রিজে বোলারের উল্টো দিকে এসে দাঁড়ায় তখন তাদের মনে ত্রাসের সঞ্চার করে।”

পোলার্ড আরো জোড়েন, “আমাদের মধ্যে আলোচনা হবে কীভাবে আমরা আবার বিশ্বকাপ জিততে পারি। প্রয়োজন মনে করেছিল বলে সম্প্রতি গেইল খেলা থেকে সাময়িক সরে দাঁড়িয়েছিল। একটা বড় টূর্নামেন্ট আসতে চলেছে। এক বায়ো বাবল থেকে আরেক বায়ো বাবলের মধ্যে দিন কাটানো খুবই চাপ সৃষ্টিকারী। আমরা আশা রাখি দুরন্ত ফর্মে গেইলের প্রত্যাবর্তন ঘটবে।”

আইপিএলেও ব্যাট হাতে ফর্মে ছিলেন না ক্রিস গেইল। পাঞ্জাব কিংসের হয়ে এবারের আইপিএলে মাত্র ১৯৩ রান করেছেন তিনি। যে কারণে তাঁকে টি-২০ বিশ্বকাপের একাদশে রাখার পক্ষে ছিলেন না অ্যামব্রোজ।

অ্যামব্রোজের সমালোচনার প্রত্যুত্তরে গেইল সম্প্রতি বলেছেন যে প্রাক্তন পেসারের জন্য তাঁর আর কোন সম্মান নেই। ২৩শে অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

close whatsapp