নাইট শিবিরে ১০ বছর পূর্ণ সুনীল নারিনের, রাজস্থানের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত তিনি

Sunil Narine
Sunil Narine. (Photo Source: IPL/BCCI)

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর সম্পর্কটা তৈরি হয়েছিল ২০১২ সালে। সেই থেকেই নাইট পরিবারের স্থায়ী সদস্য সুনীল নারিন। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ১০ বছর সম্পূর্ণ করছেন তিনি। আইপিএলের মঞ্চে কয়েকজন ক্রিকেটারকে বাদ দিলে এমন রেকর্ড কারোরই নেই। কলকাতার নাইট শিবিরের সঙ্গে তাঁর এখন আত্মার সম্পর্ক। আর সেজন্যই তো কেরিয়ারের দশ বছর যখন সম্পূর্ণ হয়েছে, সেইসময় নিজের মনের কথা জানালেন সুনীল নারিন। আইপিএলের শেষটাও তিনি এই কেকেআরের সঙ্গেই করতে চান।

২০১২ সাল থেকেই নাইট রাইডার্সের হয়ে আইপিএলের মঞ্চে দূর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়ে এসেছেন সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে বহু সাফল্যও। সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামলেই আইপিএলের মঞ্চে ১৫০ তম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন সুনীল নারিন। তার আগেই নাইট রাইডার্সের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আবেগতাড়িত এই রহস্য স্পিনার। আইপিএলে আর অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে খেলার ইচ্ছাও আর নেই নারিনের।

ম্যাচে নামার আগে সুনীল নারিন জানিয়েছেন, ভেঙ্কি মাইসোরকে সবসময়ই বলে এসেছি যে আমি আশাবাদী যে আইপিএলের অন্য কোও ফ্র্যাঞ্চাইতে আমায় খেলত হবে না।  কলকাতা নাইট রাইডার্সে থাকাটাকে আমি ভালবাসি। আর একইসঙ্গে এখান থেকেই যেমন শরুটা করেছি শেষটাও হয়ত এই জায়গা থেকেই হবে আমার। এটা সত্যিই একটা প্রাপ্তি। বহু বিদেশী ক্রিকেটারই খেলেছেন এবং খেলেন এখানে। কিন্তু একই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের দীর্ঘদিন থাকার কোনও নজির নেই। আমি সত্যিই ভাগ্যবান যে এই দলের সঙ্গে আমি থাকতে পেরেছি এবং ভবিষ্যতেও থাকতে পারব।

২০১২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল সুনীল নারিনের

আইপিএলের মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতি মরসুমেই দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। বহু ম্যাচ জয়ের নায়কও এই সুনীল নারিন। এবারের মেগা নিলামের আগে প্রায় সমস্ত ক্রিকেটারকে ছেড়ে দিলেও, সুনীল নারিনকে নিজেদের দলে রাখারই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর তাঁকে রেখে যে তারা ভুল করেননি তা নারিনও বুঝিয়ে দিয়েছেন।

ছয় ম্যাচ খেলে ইতিমধ্যেই নাইট রাইডার্সের হয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। হয়ত এখনও পর্যন্ত পার্পল ক্যাপের লড়াইটে ঢুকতে পারেননি এই তারকা ক্রিকেটার। কিন্তু নাইট রাইডার্সের হয়ে মিডল ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের সমস্যায় ফেলেছেন তিনি। এখনও পর্যন্ত এবারের আইপিএলে সুনীল নারিনের ইকনমি রেট রয়েছেন ৫.০০। শেষ দুই থেকে তিন বছরে নিজেকে নিয়ে নানান ভেঙেচুড়ে তৈরি করেছেন নারিন। পরিশ্রম করেছেন বাইশগজে আরও শক্তিশালী হয়ে ওঠার।

এখনও পর্যন্ত সেই প্রতিযোগিতাতেই সুনীল নারিন নেমেছেন, সেখানেই নিজের ছাপ ফেলেছেন এই ক্যারিবিয়ান রহস্য স্পিনার। আইপিএলে সদ্য শুরু হয়েছে। সেখানেই নারিনের দৌড় কতদূর পর্যন্ত যায় সেটাই এখন দেখার।

close whatsapp