রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফে যাওয়ার ব্যপারে আত্মবিশ্বাসী রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 17, 2022 6:11 pm

গতবারের আইপিএলে একেবারে ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে নতুন অধিনায়কের তত্ত্বাবধানে আইপিএলের শুরুটা বেশ ভালভাবেই করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই নতুন আরসিবিকে দেখেই আপ্লুত রবি শাস্ত্রী। তাঁর মতে এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে অফের রাস্তা কার্যত পাকা। সেইসহ্গে তারা যদি চ্যাম্পিয়নও হয় তাতেও নাকি অবাক হবেন না ভারতীয় দলের পরাক্তন কোচ শস্ত্রী।
এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোচের অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোলি। তাঁর ায়গাত এবারের মেগা নিলাম থেকে অধিনায়ক বাছাই ছিল রয়্যাল চ্যালেঞ্জর্ বেঙ্গালুরু কর্তাদের অন্যতম প্রধান চিন্তা। অবশেষে ফাফ ডুপ্লেসিকে দলে নিয়ে সেই সমস্যা মিটিয়েছেন তারা। এছাড়া এবারের আরসিবিতে ওয়ানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্কিতদের মতো ক্রিকেটারা এসেছেন। অস্ট্রেলিয়ার তারকা বোলার জস হেজেলউডও রয়েছে এই শিবিরেই। আর সবকিথু মিলিয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসাবেই প্রতিষ্ঠা পেয়েছে।
বিরাট কোহলির ব্যাট থেকে যদিও এখন পর্যন্ত সেই রানের ঝলক দেখা যায়নি। কিন্তু তাদের দলের ফিনিশার হিসাবে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেট থেকে উঠে আসা শাহবাজ আহমেদও দিন যত এগোচ্ছে ততই যেন দারুন ফর্মে খেলছেন। এইসব দেখেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে এমন ভবিষ্যদ্বানী রবি শাস্ত্রীর। বিশেষ করে এবার আরসিবির হয়ে দীনেস কার্তিকের পারফরম্যান্স তাঁর নজর কেড়েছে।
৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে ৩ নম্বর পজিশনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসের অনুষ্ঠানে রবি শাস্ত্রী জানিয়েছেন, “আমি বিশ্বাস করি এই মরসুমে আমরা নতুন কোনও চ্যাম্পিয়নকে দেখব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখাচ্ছে। আমার মনে হয় এই মরসুমে আইপিএলে তারা প্লেঅফের টিকিট পাকা করবেই। আইপিএল যত এগোচ্ছে ততই শক্তিশালী দল হিসাবে তৈরি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই মুহূর্তে খুব ভাল ছন্দের মধ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচ যত এগোচ্ছে ততই পরিণত হচ্ছে এই দল”।
এবার ফাফ ডুপ্লেসির নেতৃত্বে আইপিএলে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাটের কাঁধে এবার সেই দায়িত্ব নেই। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে বড় রান পেতেও ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। যদিও শাস্ত্রীর ভরসা তারাই। তাঁর মতে ডুপ্লেসি তো রয়েছেনই, সেইসঙ্গে বিরাট কোহলি ও গ্লেন ম্যাক্সওয়েল আরসিবির হয়ে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করেন তিনি।
তিনি জানিয়েছেন, বিরাট কোহলি ভালই খেলছেন, “এছাড়া বেঙ্গালুরুর শিবিরে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। বাইশগজের লড়াইটে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তা আমরা সকলেই জানি। পেসের পাশাপাশি স্পিনারদের বিরুদ্ধেও যথেষ্ট ভাল পারফরম্যান্স দেখাতে পারেন তিনি। আর এই জন্যই আরসিবির হয়ে এবার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি”।