চেন্নাই সুপার কিংসকে সমর্থনের জন্য পুণের ক্রিকেট ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা রুতুরাজের
আপডেট করা - Apr 17, 2022 3:20 pm

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে পুণের সমর্থকদের জন্য আবেগতাড়িত বার্তা দিলেন রুতুরাজ গায়কোয়াড়। রবিবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনাসামনি হবে চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই চেন্নাই সুপার কিংসের পাশে থাকার জন্য সমস্ত পুণের সমর্থকদের এক আবেগতাড়িত বার্তা দিলেন তাদের ঘরের ছেলে রুতুরাজ গায়কোয়াড়। গুজরাতের বিরুদ্ধে তাদের জন্যই যেন সমর্থকরা গলা ফাটান।
আইপিএলের মঞ্চে এবার চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই ভালভাবে হয়নি। প্রথম পাঁচ ম্যাচেই হারের সম্মুখীন হতে হয়েছিল চেন্নাই সুপার কিংসকে। আইিএলের মঞ্চে চারবারের চ্যাম্পিয়নদের এমন অবস্থা এর আগে কেউই হতে দেখেনি। দিও সেই জায়গা থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই রাস্তাটা যে যথেষ্ট কঠিন তা বলার অপেক্ষা রাখে না। তবুও রবীন্দ্র জাদেজা-রা হাল ছাড়তে নারাজ। আর সেভাবেই নিজেদের তৈরিও করেছে।
এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস আইপিএলের মঞ্চে একটি মাত্র ম্যাচ জিততে পেরেছে। গতম্যাচে রবীন্দ্র জাদেজার চেন্নাি সুপার কিংস এবারের আইপিএলে প্রথমবার জয়ের মুখ দেখেছে। সেই আত্মবিশ্বাস ধরে রেখেই এখন এগিয়ে যেতে চায় চেন্নাইয়ের সুপার কিংসরা। যদিও আইপিএলের প্লে অফে তারা পৌঁছতে পারবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোও নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে নিজেরা তো পরিশ্রম করেছেইই, সেইসঙ্গে পুণের সমর্থকদের সমর্থনের জন্য আবেগতাড়িত বার্তা দিলেন রুতুরাজ গায়কোয়াড়।
রুতুরাজ গোয়কায়াড়ের আবেগতাড়িত বার্তা
চেন্নাই সুপার কিংসের অন্ধ ভক্ত ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ২০১৮ সালে পুণেতে যখন চেন্নাই সুপার কিংস খেলতে এসেছিল সেই সময় অন্যান্য সমর্থকদের সঙ্গে তিনিও হাজির ছিলেন স্টেডিয়ামে। সেই চেন্নাই সুপার কিংসের হয়েই গতবছর থেকে খেলতে নেমেছেন তিনি। আর আইপিএলের নিয়মের জেরে এবার তো নিজের শহরেই সবচেয়ে বেশী ম্যাচ খেলতে নামছেন রুতুরাজ গায়কোয়াড়। এমন পরিস্থিতিতেই সেই সমস্ত সমর্থকদের তাদের জন্য সমর্থনের আহ্বান জানালেন এই তরুণ তারকা ক্রিকেটার।
আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত একটি ম্যাচ জিততে পেরেছে চেন্নাই সুপার কিংস। পরের মরসুমে ফের তারা পুণেতে খেলার সুযোগ পাবে কিনা জানা নেই। আর সেজন্যই তাদের এবারের জন্য চেন্নাই সুপার কিংসের পাশে থাকার আবেগতাড়িত বার্তা দিচ্ছেন এই তরুণ চেন্নাই সুপার কিংস তারকা। রবিবার রাতে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তারা নামবে। সেই ম্যাচ জিততে পারলে চেন্নাই শিবিরে আরও একটু স্বস্তির আবহ ফিরে আসবে।