আইপিএল ২০২২, ম্যাচ ২৪: রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে
আপডেট করা - Apr 14, 2022 3:37 pm

প্রিভিউ
বৃহস্পতিবার আইপিএল ২০২২-এর ২৪তম ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস লখনউয়ের বিরুদ্ধে তাদের আগের ম্যাচটি ৩ রানে জিতেছে এবং দুর্দান্ত নেট রান রেটসহ ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারের সাথে তালিকার শীর্ষে রয়েছে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে গুজরাত টাইটান্স মরসুমে তাদের প্রথম হারের সম্মুখীন হয়েছে এবং তারা পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে। তারা ছয় পয়েন্ট পেলেও নেট রান রেট উন্নত করার চেষ্টা করবে। দুটি দলে কোন সদস্যেরই কোন চোট-আঘাতের খবর নেই।
পিচ রিপোর্ট
প্রথম ইনিংসে পিচ থেকে স্পিনাররা সাহায্য পাবেন। ম্যাচ যত এগোবে তত ব্যাটারদের অনুকূলে হয়ে যাবে পিচ। টসজয়ী অধিনায়ক শুরুতে বোলিং করার কথা ভাববে।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস
জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রাসি ফান ডার ডাসেন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।
গুজরাত টাইটান্স
শুবমান গিল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, রশিদ খান, দর্শন নালকান্দে, লকি ফার্গুসন, মহম্মদ শামি।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিমরন হেটমায়ার –চার ম্যাচে ১৬৮ রান করে এই আইপিএলের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হেটমায়ার মিডল অর্ডারে ১৭৮.৭২-এর অনবদ্য স্ট্রাইক রেটে রান করছেন।
শুবমান গিল – এই মরসুমে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক গিল ৪ ম্যাচে ৪৬.৭৫ গড়ে এবং ১৫৯ স্ট্রাইক রেটে ১৮৭ রান করেছেন। তাঁর ধারাবাহিকতার দিকে নজর দিয়ে গিলকে ফ্যান্টাসি দলে রাখতে হবে।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – নিয়মিত চারে ব্যাটিং করতে আসছেন এবং বোলিংয়ের কোটাও সম্পূর্ণ করছেন। ৪ ম্যাচে ৪৭ গড়ে ১৪১ রান করার পাশাপাশি ৩ উইকেট নিয়েছেন।
বোলার
যুজবেন্দ্র চাহাল – ৪ ম্যাচে ৯.৪৫ গড়ে ১১ উইকেট তুলেছেন। প্রত্যেক ম্যাচেই ধারাবাহিকভাবে উইকেট পেয়েছেন। বর্তমানে এই লেগ-স্পিনারের দখলে পার্পল ক্যাপ।
রশিদ খান – প্রত্যেক ম্যাচেই ভরসাযোগ্য বোলিং করছেন। এখনও অবধি ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন ৬.৬৮ ইকোনমি রেটে।
উইকেটকিপার
সঞ্জু স্যামসন – খুব বড় রানের ইনিংস না গড়তে পারলেও অসাধারণ দ্রুত গতিতে রান করছেন। ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে ১০৬ রান করেছেন।
রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
শুবমান গিল, সঞ্জু স্যামসন (সহ-অধিনায়ক), রাসি ফান ডার ডাসেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, লকি ফার্গুসন, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।