আইপিএল ২০২২, ম্যাচ ২০: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
চলতি আইপিএলে অরেঞ্জ ক্যাপ জস বাটলারের দখলে
আপডেট করা - Apr 10, 2022 4:57 pm

প্রিভিউ
রবিবার আইপিএল ২০২২-এর ২০তম ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। লখনউ সুপার জায়ান্টস মরসুমে একটি দুর্দান্ত শুরু করেছে, এখন পর্যন্ত তাদের ৪টি ম্যাচের মধ্যে ৩টি জিতেছে এবং পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস ৩ ম্যাচে ২ জয় এবং ১ হার নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। তারা তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে হেরেছে এবং তারা ফিরে আসার আশা করছে।
পিচ রিপোর্ট
এই পিচে ঘাস তুলনামূলকভাবে কম আছে। পিচ থেকে ব্যাটারদের সাহায্য পাওয়ার কথা। কেএল রাহুলের মতো স্ট্রোকমেকাররা উপভোগ করবেন। ১৮০-র বেশী রান ওঠার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ
রাজস্থান রয়্যালস
জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), করুণ নায়ার, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেমস নিশ্যাম, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।
লখনউ সুপার জায়ান্টস
কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কুইন্টন ডি কক, এভিন লিউইস, দীপক হুডা, ক্রূণাল পান্ডিয়া, আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, জেসন হোল্ডার, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই, আভেশ খান।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিমরন হেটমায়ার – এই টুর্নামেন্টে মিডল অর্ডারের অন্যতম ধারাবাহিক ব্যাটার ১০৯ রান করেছেন ১৮৭ স্ট্রাইক রেটে। গড়ও বেশ ভালো – ৫৪.৫০।
এভিন লিউইস – ৪ ম্যাচে ১৪২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭১। তাঁর অভ্যস্ত পজিশন ওপেনিংয়ের বাইরে ব্যাটিং করেও স্বচ্ছন্দ দেখাচ্ছে তাঁকে।
অলরাউন্ডার
ক্রূণাল পান্ডিয়া – ৪ ম্যাচে ১৫৩.৩৩ স্ট্রাইক রেটে ৪৬ রান করার পাশাপাশি মাত্র ৭.০৮-এর ইকোনমি রেটে ৩টি উইকেটও নিয়েছেন।
বোলার
যুজবেন্দ্র চাহাল – ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৯ গড়ে। ধারাবাহিকভাবে ইকোনমিক বোলিংও করছেন। পার্পল ক্যাপ জেতার লড়াইয়ে আছেন তিনি।
রবি বিষ্ণোই – ৪ ম্যাচে কেবল ৪ উইকেট নিলেও অত্যন্ত ইকোনমিক বোলিং করেছেন। ওভারপ্রতি ৬.৮১ রান খরচ করেছেন এবনহ রাজস্থানের অনভিজ্ঞ লোয়ার মিডল অর্ডারের বিরুদ্ধে ঘাতক হয়ে উঠতে পারেন।
উইকেটকিপার
জস বাটলার – ৩ ম্যাচে ২০৫ রান করেছেন ১০২.৫ গড় এবং ১৪৩ স্ট্রাইক রেটে। এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ন তিনি।
কেএল রাহুল – ৪ ম্যাচে ৩৩.০০ গরে ১৩২ রান করেছেন। প্রত্যেক ম্যাচেই সেট হয়ে আউট হয়ে যাচ্ছেন। আজ তাঁর ব্যাট থেকে বড় ইনিংস আসতে পারে।
রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
জস বাটলার, এভিন লিউইস (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল (সহ-অধিনায়ক), কেএল রাহুল, শিমরন হেটমায়ার, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল।