গুজরাত টাইটান্সে বাংলার ঋদ্ধিমান সাহা, হার্দিকের নেতৃত্বে খেলবেন আইপিএলে

Wriddhiman Saha
Wriddhiman Saha. (Photo by Steven Paston/PA Images via Getty Images)

অবশেষে স্বস্তি। প্রথম দিন বিক্রি না হলেও দ্বিতীয় দিনই আইপিএলে নতুন দল পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। আসন্ন আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলবেন ঋদ্ধিমান সাহা। সুপার সানডেতে গুজরাত টাইটান্সেই  নেওয়া হল ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটারকে। আর তাতেই বঙ্গ ক্রিকেট মহলে স্বস্তি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে সুযোগ হয়নি তাঁর। তবে আসন্ন মরসুমের আইপিএলে গুজরাত টাইচান্স শিবিরে জায়গা করে নিলেন তিনি। এবার শুধুই সমালোচকদের উত্তর দেওয়ার অপেক্ষা।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর থেকেই সময়টা ভাল যাচ্ছে না তাঁর। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঘাঁরে ব্যথা নিয়েও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। কঠিন সময়ে গুরুত্বপীর্ণ অর্ধশতরান করে ভারতকে জয়ের রাস্তায় এনে দিয়েছিলেন ঘরের মাঠে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলের জায়গা হয়নি তাঁর। স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি তিনি।

এরপর থেকেই ঋদ্ধিমান সাহাকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। সেই জল্পনা আরও বাড়ে হঠাত্ই বাংলার রঞ্জি ট্রফির দল থেকে নাম তুলে নেওয়ার পর। সকলেই চমকে গিয়েছিল বাংলার ঋদ্ধিমনান সাহার সেই সিদ্ধান্ত দেখে। শোনা গিয়েছিল আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নাকি তাঁকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। নতুনদের সুযোগ দিতে চায় তারা। আর তারপরই বাংলার রঞ্জি ট্রফি শিবির থেকেও নিজের নাম তুলে নেন তিনি।

প্রথম দিন বিক্রি না হলেও, দ্বিতীয় দিন ঋদ্ধিমান সাহাকে কিনল গুজরাত টাইটান্স

এরপর থেকেই ঘুরপার খাচ্ছিল নানান প্রশ্ন। সামনেই আইপিএলের নিলাম। সেখানে বাংলার ঋদ্ধিমান সাহা জায়গা পাবেন তো। আর সেই আশঙ্কাটা আরও প্রবল হয়েছিল শনিবার নিলামের প্রথম দিন ঋদ্ধিমান সাহা যখন অবক্রিত থাকেন সেই সময়। যদিও সময় ছিল। রবিবার সমস্ত নিলাম হওয়ার পর ফের একবার অবক্রিতদের নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও আইপিএল নিলামের এটাই নিয়ম।

তিনি সহ আরও বেশকিছু আন্তর্জাতিক তারকার নাম ছিল সেই তালিকাতে। সেখানেই ঋদ্ধিমান সাহার জন্য ঝাঁপায় গুজরাত টাইটান্স। পঞ্চম রাউন্ড পর্যন্ত দল ভাল গুছিয়ে নিলেও গুজরাতের হাতে কোনও ভাল উইকেটকিপার ব্যাটাপ ছিলেন না। আর সেই জায়গায় ঋদ্ধিমান সাহা যথেষ্ট যোগ্য তা বলার অপেক্ষা রাখে না। সামরাইজার্স হায়দরাবাদের হয়েও যেকটা ম্যাচে সুযোগ পেয়েছিলেন উইকেটের পিছনে দক্ষতার পরিচয়ই দিয়েছিলেন।

যদিও এবারের আইপিএলের আগে তাঁরে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত টাইটান্স। নিলামে ঋদ্ধিমান সাহার ন্যূনতম দাম ছিল এক কোটি টাকা। আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের হয়ে একটি শতরানও রয়েছে ঋদ্ধিমান সাহার। যদিও সেই ম্যাচ তারা জিততে পারেনি। গুজরাতের জার্সিতে ঋদ্ধিমান সাহা সমস্ত কিছুর জবাব দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp