পরপর দু ম্যাচেই তাঁর সাফল্যের রহস্য ফাঁস করলেন শুভমন গিল

Shubman Gill and Hardik Pandya
Shubman Gill and Hardik Pandya. (Source: IPL/BCCI)

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে গুজরাত টাইটান্সে গিয়েছেন শুভমন গিল। আর প্রথম তিন ম্যাচেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে কেকেআর এবার তাঁকে ছেড়ে ভুলই করেছে। যদিও নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম আগেই এই কথা শিকার করেছিল। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিও ম্যাচে হারেনি গুজরাত টাইটান্স। আর তার নেপথ্য নায়ক শুভমন গিল। প্রথম ম্যাচে না পারলেও, পরপর দুই ম্যাচেই গুজরাত টাইটান্সের জয়ের নায়ক তিনি। তার সেই সাফল্যের পিছনের কারণই জানালেন শুভমন গিল।

গত মরসুমের আইপিএল শেষের পর থেকেই নিজের ভুল শোধরানোর দিকে নজর দিয়েছিলেন শুভমন গিল। সেখানেই তিনি প্রতিদিন নিজেকে প্রস্তুত করেছেন। আর এবারের আইপিএলে তারই ফল পাচ্ছেন প্রাক্তন নাইট রাইডার্স ওপেনার। গুজরাত টাইটান্সের হয়ে পরপর দু ম্যাচেই দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্ ৪ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু গুজপাতের জয়ের নেপথ্য কারিগড় এই শুভমন গিলই। তাঁর হাত ধরেই জিতেছে গুজরাত টাইটান্স।

আর পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর সেই রহস্যই ফাঁস করলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ডট বল কম খেলার প্রস্তুতিই তাঁকে নাকি এই সাফল্যের দিক এগিয়ে দিয়েছেন বলে জানালেন শুভমন গিল। হয়ত অন্যান্য তারকাদের মতো বিধ্বংসী শট তিনি খেলতে পারেন না, কিন্তু গ্যাপ শটেও অনেকতের নজর কেড়েছেন এবার এই তরুণ ক্রিকেটার।

নিজের সাফল্যের রহস্য ফাঁস করলেন শুভমন গিল

এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন , “একজন ওপেনার হিসাবে আমাকে শুরু থেকেই একটা ইনিংস খেলতে হবে। যাতে বিগ হিটারদের জন্য শেষের দিকে কাজটা অনেক সহজ হয়। যদিও নেটে প্রস্তুত করার সময় আঅমি এতকিছু ভাবিনি। বরং কেমন ভাবে ডট বল এড়ানো যায় তারই প্রস্তুতি সেরেছিলাম বেশী করে”।

শুভমন গিল আরও জানিয়েছেন , “আমি বলে হিট করি, আমার যতটুকু সমর্থ ততটুকি শক্তি দিয়েই বলে হিট করি আমি। আমার শটগুলো হয়ত সেরক লাগে না। তবে এই দুটো দিন সেরকমই ছিল, যেদিন আম ঠিকঠাক শটও খেলতে পেরেছি এবং মাঠে গ্যাপও খুঁজে পেয়েছি। আমার কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কোরবোর্ডের গতি সবসময়ই যেন বাড়তে থাকে। এখানে সেই গ্যাপগুলো খুঁজে বার করতেই হত কারণ ব্রেবোর্ণ স্টেডিয়ামের আউটফিল্ড খুবি ফাস্ট”।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে শুরু থেেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন শুভমন গিল। ৫৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছেন তিনি। আর তাতেই জয় পেয়েছে গুজরাত টাইটান্স। দ্বিতীয় ম্যাচেও শুভমন গিলের ব্যাট থেকে বড় রান দেখা গিয়েছে। এবারের আইপিএলের আগে থেকেই নিজের লক্ষ্য স্থির করে রেখেছিলেন তিনি। আর সেই পথ ধরেই এগিয়ে যেতে চান তিনি।

close whatsapp