জসপ্রীত বুমরাহকে সঙ্গ দেওয়ার যোগ্য বোলার নেই মুম্বইয়ে, মনে করছেন ইরফান পাঠান
আপডেট করা - Apr 9, 2022 2:08 pm

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। হারের হ্যাটট্রিক করেছেন রোগিত শর্মারা। এর আগে আইপিএলের মঞ্চে এতটা খারাপ পারফরম্যান্স করেনি মুম্বইয়ের পল্টনরা। কিন্তু এবারের আইপিএলের শুরু থেকই তাদের ঝুলিতে জয় নেই। দলের ব্যাটাররা যেমন পারছেন না, তেমনই বোলাররাও বহুক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। যদিও প্রথম ম্যাচ থেকেই জসপ্রীত বুমরাহ নিজের পারফরম্যান্স দেখিয়ে গিয়েছেন। যদিও তাঁরে যথাযথভাবে কউ সপোর্ট দিতে পারছেন না বলেই মনে করছেন উরফান পাঠান।
এই মুহূর্তে ভারতীয় দলের সেরা তারকাদের মধ্যে জসপ্রীত বুমরাহ অন্যতম। ভারতকে বহু কঠিমন পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন তিনি। তাঁর হাত ধরে মুম্বই ইন্ডিয়ান্সও জয় পেয়েছে বহু ম্যাচে। এবারেও জসপ্রীত বুমরাহ একই ছন্দে রয়েছেন বলেই মনে করছেন ইউরফান পাঠান। কিন্তু প্রতিবারের মতো তাঁকে সাপোর্ট দেওয়ার মতো পেসার নাকি এবার মু্ম্বই ইন্ডয়ান্স শিবিরে নেই বলেই,এমন অবস্থা হচ্ছে বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার।
মুম্বই ইন্ডিয়ান্সের সমস্যা কোথায় হচ্ছে, সেটাই খুঁজে বের করলেন ইরফান পাঠান
এবারের আইপিএলেও জসপ্রীত বুমরাহ বল হাতে শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেননি। মুম্বই ইন্ডয়ান্সের হয়ে প্রথম ম্যাচে উইকেট না পেলেও, রান আটকে দিয়েছিলেন তিনি। তেমনই দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের ২০০ রানের লক্ষ্য আটকে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। শেষ মুহূর্তে এসে এক ওভারে দুই উইকেট ও রান আটকে দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন। তৃতীয় ম্যাচেও জসপ্রীত বুমরাহ বল হাতে সাফল্য পেয়েছেন।
কিন্তু মুম্বই বাকি বোলাররা সেভাবে তাঁঁকে সঙ্গ দিতে পারছে না। আর এই কারণেই নাকি বহু জায়গায় মুম্বই ইন্ডিয়ান্সকে সমস্যায় পড়তে হচ্ছে বলে মনে করছেন ইরকফা পাঠান। স্টারস্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্টানে পাঠান জানিয়েছেন, “কীভাবে আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করতে হয় তা মুম্বই ইন্ডিয়ান্স খুব ভালভাবেই জানে। এর আগেও তারা ২০১৪ ও ২০১৫ আইপিএলের মরসুমে এমন প্রত্যাবর্তন দেথিয়েছে। ২০১৫ সালেও তারা এমন পরিস্থিতিতেই ছিল। সেখান থেকে প্রত্যাবর্তনই শুধু নয়, চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল”।
ইরফান পাঠান আরও জানিয়েছেন, “কিন্তু সেই সময় তাদের দল খানিকটা আলাদা ছিল। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে সেই ধরণের বোলার নেই যারা জসপ্রীক বুমরাহকে সাহায্য করতে পারবে। আর এটাই এবার মুম্বই ইন্ডিয়ান্সের বড় সমস্যা। যদিও ব্যাটিংংয়ে তিলক বর্মা, সূর্যকুমার যাদবরৈা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তবে রোহিত শর্মা ও কায়রণ পোলার্ডকে রানে ফিরতে হবে। আশা করি সেটা খুব শীঘ্রই দেখতে পাব”।