লখনউ সুপার জায়ান্টস যেকোনও দলকে হারতে পারে বলেই মনে করছেন মর্নি মর্কেল
আপডেট করা - Apr 7, 2022 5:05 pm

আইপিএলের মঞ্চে এবারই অভিষেক হয়েছে লখনউ সুপার জায়ান্টসের। প্রথম ম্যাচ জিততে না পারলেও, পরপর দু ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে লখনউয়ের সুপার জায়ান্টসরা। চেন্নাই সুপার কিংসকে হারানোর পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুরন্ত জয় পেয়েছে লোকেশ রাহুলের দল। সুপার জায়ান্টসদের এই মানসিকতা দেখেই আপ্লুত প্রাক্তন প্রোটিয়া তারকা মর্নি মর্কেল। লখনউ সুপার জায়ান্টস এবার আইপিএলের যেকোনও দলকে হারানোর ক্ষমতা রাখে বলেই মনে করছেন তিনি।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে রান কম করলেও, শেষ ওভার পর্যন্ত লডাইটা চালিয়েছিল তারা। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিতে পারেনি লখনউ। এরপরই তাদের সামনে ছিল চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলদের বিরুদ্ধে বিরাট রানের পাহাড় গড়ে তুলেছিল তারা। লখনউয়ের সামনে ২১০ রানের লক্ষ দিয়েছিল ধোনির দল। অনেকেই সেই ম্যাচে লখনউ হেরে যাবে বলে মনে করেছিল।
কিন্তু সকলের হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স দেখিয়ে শেষপর্যন্ত ম্যাচ জিতে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর সেই থেকেই যেন এই দলের ভক্ত হয়ে উঠেছেন মর্নি মর্কেল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাটিংয়ে তেমন বড় রান করতে না পারলেও, লখনউয়ের বোলাররা সেই ম্যাচ লোকেশ রাহুলকে জিতিয়ে দিয়েছিলেন। ২৪ রান দিয়ে একাই ৪ উইকেট নিয়ে সেই ম্যাচে সেরা হয়েছিলেন আভেশ খান।
তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস
আর এই সমস্ত কিছু দেখেই লখনউ সুপার জায়ান্টস এবার মর্নি মর্কেলের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ব্যপারে অন্যতম বাজি। আর এই প্রসঙ্গেই স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে মর্নি মরকেল জানিয়েছেন, “সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৭০ রান করেও যেভাবে লখনউ সুপার জায়ান্টস খেলেছে এবং জিতেছে তা এক কথায় অসাধারণ। সেই পরিস্থিতিতে তারা তাদের নার্ভ যেমন ধরে রেখেছিল তেমনই প্রতিপক্ষ ব্যাটারদের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সও প্রদর্শন করেছেন তারা। সুপার জায়ান্টসরা এমন দল যারা যেকোনও দলকে হারাতে পারে”।
এটুকুই নয়। লখনউ সুপার জায়ান্টস প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, “প্রতিপক্ষ দলের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স করার জন্য লখনউ সুপার জায়ান্টসের বোলিং লাইনআপ রয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে ১৮ নম্বর ওভারে দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। এজে টাই যেমন পারফরম্যান্স করেছেন, তেমনই জেসন হোল্ডারও তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন। তাই একজন বোলার হয়ে বলতে পারি যেকোনও রান করে লখনউ তাদের বোলারদের ওপর ভরসা রাখতেই পারে”।
এবারের আইপিএলেই প্রথমবার এসেছে লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের মেগা নিলাম হওয়ার আগেই তাদের দলের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। এছাড়া সেই দলেই রয়েছেন মার্কাস স্টয়নিস এবং ক্রুণাল পান্ডিয়াদের মতো তারকা। এছাড়া তরুণ ক্রিকেটার আয়ূষ বাদোনিও দুর্ধর্ষ পারর্ম্যান্স প্রদর্শন করেছেন।