“আরসিবিতে ডিপ্রেশনে ছিলাম, কেকেআরে দুর্দান্ত সময় কাটিয়েছি” – ১৫ বছরের আইপিএল যাত্রা প্রসঙ্গে বললেন রবিন উথাপ্পা
কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছটি আইপিএল মরসুম খেলেছেন উথাপ্পা
আপডেট করা - Apr 6, 2022 8:28 pm

রবিন উথাপ্পা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মরসুম থেকেই টুর্নামেন্টের অংশ ছিলেন এবং মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন। উথাপ্পা সম্প্রতি প্রকাশ করেছেন যে নগদ সমৃদ্ধ লিগের দ্বিতীয় মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (আরসিবি) যাওয়ার সময় তিনি সুস্থির মানসিক অবস্থানে ছিলেন না।
তিনি প্রকাশ করেছেন যে ২০০৯ সংস্করণের সময় তিনি অবসাদে ভুগছিলেন ছিলেন এবং এর ফলে তাঁর মাঠের পারফরম্যান্স প্রভাবিত হচ্ছিল।
রবিন উথাপ্পা প্রকাশ করেছেন যে তিনি দল পরিবর্তনের কাগজপত্রে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না কিন্তু এমআই থেকে কেউ তাঁকে জানিয়েছিল যে তিনি না করলে একাদশে খেলতে পারবেন না। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বিশদে বলেছেন, “আমি আমার ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আরসিবি-র সাথে আমার প্রথম মরসুমে আমি সম্পূর্ণভাবে ডিপ্রেশনে ছিলাম। আমি সেই মরসুমে একটি খেলাও ভালো খেলিনি। একবার বাদ পড়ে যখন আবার নির্বাচিত হয়েছিলাম তখন একটি ম্যাচে ভালো খেলি। আমি ভেবেছিলাম যে এই ম্যাচে আমার সত্যিই কিছু করা দরকার। এমআই থেকে কেউ আমাকে বলেছিল যে আমি যদি ট্রান্সফারের কাগজপত্রে সই না করি, তাহলে আমি এমআই-এর একাদশে খেলতে পারব না।”
আইপিএলে ট্রান্সফার হওয়া প্রথম কিছু খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন রবিন উথাপ্পা
“আমার মনে হইয়েছিল আমি আরসিবি-র সেরা সময়ে খেলেছি। আইপিএলে এটি এমন একটি পর্ব ছিল যেখানে প্রথম বছর খুব মজায় কেটেছিল কারণ সবাই কোথাও না কোথাও জায়গা পেয়েছিল। আমি মনে করি দ্বিতীয় বছর থেকে এটি সত্যিই বড় হয়ে উঠেছিল। আমার সাথে জাহির খান এবং মনীশ পান্ডে ছিল। আইপিএলে ট্রান্সফার হওয়া প্রথম কিছু খেলোয়াড়দের মধ্যে আমি একজন। আমার জন্য এটা অত্যন্ত কঠিন ছিল কারণ সেই সময়ে এমআই-এর প্রতি আমার আনুগত্য ছিল।”
ডানহাতি ব্যাটার আরসিবি-তে তার প্রথম মরসুমে ১৫ ম্যাচে ১০২.৯৪-এর সাধারণ স্ট্রাইক রেটে ১৭৫ রান করতে পেরেছিলেন। যদিও, তিনি পরবর্তী সংস্করণে ৩৭৪ রান করে ফর্ম পুনরুদ্ধার করেছিলেন।
রবিন উথাপ্পা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাথে ছয় মরসুম কাটিয়ে ছিলেন। তিনি উল্লেখ করেছেন যে গৌতম গম্ভীর অধিনায়ক থাকার সময় তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা উপভোগ করেছিলেন। তিনি মনে করেন যে গম্ভীরের চলে যাওয়ার পরে যোগাযোগের অভাব ছিল।
কেকেআরের সঙ্গে কাটানো সময় নিয়ে রবিন উথাপ্পা বলেছেন, “গৌতম গম্ভীর যখন ছিল আমি কেকেআরের সাথে দুর্দান্ত সময় কাটিয়েছি। এটি আমার জন্য ব্যতিক্রমী ছিল কারণ আমি দলে থিতু ছিলাম এবং গ্রুপের মূল সদস্য ছিলাম। যখন রূপান্তর ঘটছিল, তখন যোগাযোগ ভালো ছিল না। সেই সময়ে, সেখানে অনেক কমিউনিকেশন গ্যাপ ছিল। যা ঘটছিল তাতে স্বচ্ছতার অনেক অভাব ছিল। এটি আমাকে আঘাত করেছে, যদিও আমি আনন্দিত যে এটি হয়েছে, কারণ আমি আজ যেখানে আছি।”
আইপিএল ২০২২-এর নিলামে সিএসকে উথাপ্পাকে ২ কোটি টাকা দিয়ে কিনেছিল।