বিরাট কোহলির আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তুঙ্গে
আপডেট করা - Apr 10, 2022 3:32 pm

মুম্বই ইন্ড়িয়ান্সের গত ম্যাচে দুর্ধর্ষ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৭ উইকেটে জিতেছেন ফাফ ডুপ্লেসিরা। কিন্তু সেই ম্যাচেই বিরাট কোহলির আউট নিয়ে ক্ষুব্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলিকে দেওয়া এলি ডব্লুর সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবির। ব্যাট এবং প্যাডে একসঙ্গে লাগার পরও তৃতীয় আম্পায়ার ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই সমর্থন করেছিল। বিরাটকে এলবিডব্লুর সিদ্ধান্ত দিয়েই মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।
সেই আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময়ই বিরাট কোহলির বিরক্তি প্রকাশ পেয়েছিল। তিনি যে আম্পায়ারের সিদ্ধান্তে একেবারে সন্তুষ্ট নন তাও বেশ স্পষ্ট বোঝা গিয়েছিল। এবার ,সেই একই কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টের কথাতেও স্পষ্ট। বিরাট কোহলিকে আউ দেওয়ার পরই এমসিসির আইন নিয়ে দেখাশোনা শুরু করেন তারা। আর সেখানেই এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত ব্যাটসম্যানের পক্ষে যাবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই ম্যাচে তা হয়নি।
We were just reading through the MCC Laws of Cricket for LBW decisions, and here’s what we found. 🤔🤭
Unfortunate that Virat Kohli had to walk back disappointed after a brilliant knock.#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/fSEj1CaKOW
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 10, 2022
আর তাতেই বেজায় চটে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তারা। রবিবারই টুইট করে এমসিসির সেই আইনের কথা তুলে ধরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আম্পায়ার কেন সেই সিদ্ধান্ত মানল না, তা নিয়েই এবার প্রশ্ন তুলেছে রয়্যাল চ্যেলেঞ্জার্স বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। শনিবার মাত্র দু রানের জন্য অর্ধশতরান হাতছাড়া হয়েছে বিরাট কোহলির।
ফাফ ডুপ্লেসি সাজঘরে ফেরার পর অনুজ রাওয়াতের সঙ্গে দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন বিরাট কোহলি। তাদের ৮০ রানের সেই পার্টনারশিপই বেঙ্গালুরুর জয়ের রাস্তাটা একেবারে পাকা করে দিয়েছিল। অনুজ রাওয়াত অবশ্য ফিরে গিয়েছিলেন কিছুক্ষণ আগেই। যদিও তখন ক্রিজে ছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার দলের বিরুদ্ধে সেদিন একটা বড় ইনিংস খেলার ইচ্ছাই ছিল প্রাক্তন ভারত ও আরসিবি অধিনায়কের চোখে মুখে। কিন্তু তৃতীয় আম্পায়ারের একটা সিদ্ধান্ত সব শেষ হয়ে যায়।
বিরাট কোহলির আউটের সিদ্ধান্ত একেবারেই মানতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচের একেবারে শেষলগ্নে বিরাট কোহলির বিরুদ্ধে এলবিডব্লুর আপিল কররা সঙ্গেসঙ্গেই আম্পায়ার তাতে সহমত জানিয়েছিলেন। যদিও সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিরাট কোহলি। সঙ্গেসঙ্গে ডিআরএস নেন তিনি। সেখানে প্রায় অনেক্ষণ ধরে থার্ড আম্পায়ার দেখেন। যেখানে টিভি স্কৃণে বারবার দেখা যায় যে ব্যাট ও প্যাডের সঙ্গে বলের ছোঁয়া প্রায় একই সময়ে হয়েছে। এতকিছু দেখার পরও অবশ্য বিরাট কোহলিকে আউটের সিদ্ধান্তই দেন ম্যাচের তৃতীয় আম্পায়ার।
আর তা নিয়ে বিরাট যেমন হতবাক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও হতবাক। এরপই এমসিসর নিয়ম ঘেটে দেখা শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তারা। সেখানেই নাকি রয়েছে মন পরিস্থিতিতে সিদ্ধান্ত ব্যাটারের পক্ষেই যাবে। কিন্তু সেই নয়ম অনুযায়ী এই ম্যাচে কাজ হয়নি। কেন এমটা হল তাই এবার জানতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমসিসির সেই নিয়মের কথা উদ্ধৃত করে টুইটও করেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।বিরাট কোহলির আউটের সিদ্ধা্ন্ত নিয়ে গোটা ক্রিকেটমহলে এখন জল্পনা তুঙ্গে।