নাইট রাইডার্সের বিরুদ্ধেও ব্যর্থ রোহিত শর্মা, টি২০-তে ১০ হাজার রানের অপেক্ষা বেড়েই চলেছে

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স যেমন শুরু থকেই সফল নয়, ঠিক তেমনই বল হাতে শুরু থেকই সফল হতে পারছে না রোহিত শর্মাও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি যখন নেমেছিলেন তখন রোহিত শর্মার সামনে ছিল এক বিরাট মাইলস্টোনের হাতছানি। সকলে ভেবেছিলেন এদিনই হয়ত ফর্মে ফিরবেন দ্য হিটম্যান। কিন্তু তিনি পারলেন না। আইপিএলের ইতিহাসে যে দলের বিরুদ্ধে রোহিত শর্মা সবচেয়ে সফল হয়েছেন। সেই দলের বিরুদ্ধে নেমেই সাজঘরে ফিরে যেতে হল রোহিত শর্মাকে।

নাইট রাইডার্সের বিরুদ্ধে যখন রোহিত শর্মার নামার কথা। সেই সময় থেকেই টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর ১০ হাজার রান সম্পূর্ণ হওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে রোহিত শর্মার সামনে ছিল ১০ হাজার রানের মাইলস্টোন গড়ার হাতছানি। এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খন রহিত শর্মা নেমেছিলেন, সেই সময় তাঁর এই মাইলস্টোন গড়তে দরকার ছিল ৫৪ রন। কিন্তু সেই স্বপ্ন অধরা রেখেই মাঠ ছাড়তে হল রোহিত শর্মাকে।

নাইট রাইডার্সের বিরুদ্ধেও ১০ হাজার রানের স্বপ্নপূরণ হল না রোহিত শর্মার

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। রোহিতের সামনে রেকর্ড গড়ার সুযোগ তখন আও চওড়া। রোহিত ভক্তরাও হয়ত তাঁর ব্যাট থেকে এবার একটা বড় ইনিংসের প্রত্যাশায় ছিলেন। হবে নাই বা কেন, আইপিএলের ইতিহাসে কলকতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই সবচেয়ে ভাল পারফরম্যন্স রয়েছে তাঁর। নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিত শর্মার রয়েছে ১০১৫ রান। কনও ক্রিকেটারেরই এমন রেকর্ড নেই।

শুধু এটুকুই নয়, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১০০টি বাউন্ডারি। তিনি ওভার বাউন্ডারি হাকিয়েছেন ৩৬টি। এছাড়াও তাঁর স্ট্রাইকরেট রয়েছে ১৩২.১৬। এছাড়া রোহিত শর্মাই একমাত্র ক্রিকেটার যাঁর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক হাজার রান রয়েছে। সেই রোহিত নাইটদের বিরুদ্ধেই ফের জ্বলে উঠবেন বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু তা হল না। সেই রোহিত শর্মাই ফিরে গেলেন মাত্র ৩ রানে।

নাইট রাইডার্সের বিরুদ্ধে একমাত্র ক্রিকেটার হিসাবে রোহিত শর্মারই রয়েছে হাজার রান

নািট রাইডার্সের উমেশ যাদবের বিরুদ্ধেও ভাল পারফরম্যান্স রয়েছে তাঁর। কিন্তু এদিন সেই নাইট তারকা উমেশ যাদবের বোলিংয়েই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এই মুহূর্তে একমাত্র বিরাট কোহলির টি টোয়েন্টি ক্রিকেটে রয়েছে ১০ হাজার রান। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সেই মাইলস্টোন গড়ার হাতছানি ছিল রোহিত শর্মার সামনে। কিন্তু তিনি পারলেন না। উমেশ যাদবের বলে এদিন স্যাম বিলিংসের হাতে ক্যাচ দিয়েই সাজঘরে ফিরতে হয় রোহিত শর্মাকে।

১০,০০০ রানের অপেক্ষাটা যেন ক্রমশ বেড়েই চলেছে রোহিত শর্মার। এই আইপিএলে কবে তাঁর সেই দশ হাজার রানের স্বপ্ন পূরণ হয় সেটাই এখন দেখার।

close whatsapp