সঞ্জু স্যামসনের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর
আপডেট করা - Apr 6, 2022 7:35 pm

এবারের আইপিএলে শুরুটা দুর্ধর্ষভাবে করলেও জয়ের হ্যাটট্রিক কিন্তু করতে পারেনি রাজস্থান রয়্যাবলস। লড়াই করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি রাজস্থান রয়্যালস। তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছে তাদের। আর তা দেখার পরই সঞ্জু স্যামসনের নেতৃত্বের দক্ষতা নিয়ে খানিকটা অসন্তুষ্ট প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। ম্যাচ শেষের পরই সঞ্জু স্যামসনের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার সুর শোনা যায় তাঁর গলায়।
প্রথমে ব্যাটিং করে রয়্যাল্ চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ১৬৯ রান করতে পেরেছিল রাজস্থান রয়্যালস। বল হাতে তারা লড়াইটা করলেও, দীনেশ কার্তিকের শেষ মুহূর্তের ঝোরো ইনিংসে যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনিদের সমস্ত লড়াই শেষ হয়ে যায়। আর সেই মুহূর্তে সঞ্জু স্যামসনের কয়েকটি সিদ্ধান্তই যেন মেনে নিতে পারছেন না সুনীল গাভাসকর। ১৯ নম্বর ওভারে সঞ্জু স্যামসন প্রসিদ্ধ কৃষ্ণাকে বোলিংয়ের জন্য নিয়ে আসেন। আর সেই সময়ের ফিল্ডিং সাজানো দেখে খানিকটা হলেও হতবাক হয়েযান সুনীল গাভাসকর।
প্রসিদ্ধ কৃষ্ণা কী ধরণের বোলিং সেই সময় করছিলেন তা সঞ্জু স্যামসন ভালভাবেই খেয়াল করেছিলেন। বারবারই দেখা গিয়েছে দীনেশ কার্তিক স্লগ সুইপ শট খেলছেন। সেই মুহূর্তে ডিপ মিডে কোনও ফিল্ডার রাখেননি সঞ্জু স্যামসন। সেই সময় বারবারই প্রসিদ্ধ কৃষ্ণা স্টাম্পের বাইরে বল দিয়ে যাচ্ছিলেন। সেই সময় দীনেশ কার্তিক একই শট খলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তা দেখার পরও ফিল্ডিংয়ে কোনও পরিবর্তন করেনি। আর সঞ্জুর সেই সিদ্ধান্ত গুলোর দিকেই আঙুল তুলেছিলেন গাভাসকর।
এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেই প্রথম হেরেছে রাজস্থান রয়্যালস
ম্যাচ শেষ হওয়ার পর সুনীল গাভাসকর এই প্রসঙ্গে জানিয়েছিলেন, “সঞ্জু স্যামসনকেই এই ব্যপারে সমস্ত প্রশ্ন করা উচিত্। তিনি সেই লোককেই সেখানে নিয়ে এসেছিলেন, যিনি সেই সময় মিড উইকেটে ফিল্ডিং করছিলেন। দীনেশ কার্তিকের এটা যখ সবচেয়ে বড শক্তি, সেটা জানা সত্ত্বেও কেন এমন সিদ্ধান্ত সেটাই বুঝতে পারছি না”।
এই প্রসঙ্গে সুনীল গাভাসকর আরও জানিয়েছেন, যখন তোমার কোনও ফিল্ডিং সুরক্ষা নেই। সেই সময় দীনেশ কার্তিকের মতো ব্যাটারকে কখনোও মিডিলে তো কখনও লেগে বল করে যাচ্ছেন তারা। আর সেটা কখনোই হওয় উচিত্।
যদিও ম্যাচ শেষে সঞ্জু স্যামসন অবশ্য নিজের সিদ্ধান্তের স্বপক্ষেই কথা বলেছিলেন। শেষ ওভার নিয়েও যে তাদের কোনওরকম সংশয় ছিল না তা ম্যাচ শেষেই জানিয়েছিলেন সঞ্জু স্যামসন। যদিও গাভাসকরের এই কথা স্যানসন শোনেন কিনা সেটাই এখন দেখার।