মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যে ফেরাতে কায়রণ পোলার্ডকে বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা আকাশ চোপড়ার

Kieron Pollard
Kieron Pollard. (Photo Source: Twitter)

আর কিছুক্ষণ পরই কলকতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। তার আগে দলের অন্যতম তারকা কায়রণ পোলার্ডের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়ার। দলের ব্যাটিং ব্যর্থতা এড়াতে কায়রণ পোলারডকে আরও বেশী দায়িত্ব নেওয়ার পামর্শই দিচ্ছেন আকাশ চোপড়া। এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার সেভাবে পারফরম্যান্স দেখাতে পারছে না। আর দলের অভিজ্ঞ ও সিনিয়র সদস্য হিসাবে সেখানেই পোলার্ডকে আরও সতর্ক হওয়ার বার্তা প্রাক্তন ভারতীয় তারকার।

এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। পরপর দুই ম্যাচেই হারতে হয়েছে তাদের। আইপিএলে সবচেয়ে বেশীবার চযাম্পিয়ন হওয়াররেকর্ড থাকলেও, এখনও পর্যন্ত ক্যাশরিচ লিগের মঞ্চে সেই ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মারা। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেও দলের ব্যাটাররা সেভাবে পারফর্ম্যান্স দেখাতে পারেনি। কায়রণ পোলার্ড শেষ পর্যন্ত থাকলেও, ম্যাচ না জিতিয়েই সাজঘরে ফিরতে হয় তাঁকে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যর্থতা এড়াতে কায়রণ পোলার্ডকে দায়িত্ব নেওয়ার বার্তা আকাশ চোপড়ার

প্রথম দুই ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্স মিডল অর্ডারের পারফরম্যান্সের অভাব ভুগেছে। গতবছর পর্যন্ত মু্ম্বইয়ের মিডল অর্ডার ছিল অন্যতম শক্তিশালী। কিন্তু যাদের ওপর নির্ভর করে মুম্বই শক্তিশালী মিডল অর্ডার তৈরি করেছিল। মু্ম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডরে আগে ছিলেন ক্রুণাল পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার তাদের দুজনকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেটাই নাকি মুম্বইকে এবার সবচেয়ে সমস্যায় ফেলেছে বলে মনে করেন আকাশ চোপড়া। আর সেজন্যই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে কায়রণ পোলার্ডকে দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া এই প্রসঙ্গে জানিয়েছেন, “এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারে রয়েছেন কায়রণ পোলার্ড এবং টিম ডেভিড। কায়রণ পাোলার্ডেরই এবার সবচেয়ে বেশী দায়িতেব নেওয়া উচিত্। তিনি যদি ১০ ওঊার পর্যন্ত ব্যাট করতে পারেন, তবে  সাফল্য পেতেই পারেন তিনি। এমনকী সেটা ম্যাচ উইনিং নকও হতে পারে। তাঁকে তাঁর খেলাটা খেলতে হবে এবার”।

এবারের শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের পুরনো ছন্দে দেখা যাচ্ছে না। সেইসঙ্গে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে পারেননি তাদের অন্যতম তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। একে হার্দিক এবং ক্রুণাল তাদের দলে নেই। সেখানে সূর্যকুমার যাদবের অনুপস্থিতিও যে মুম্বই ইন্ডিয়ান্সের চিন্তা বাড়াচ্ছে তা বেশ স্পষ্ট।

এবার সমুম্বই ইন্ডিয়ান্স শিবিরে রয়েছেন টিম ডেভিড। সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে ৮ কোটি টাকায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লোয়ার অর্ডারে তাঁর ব্যাটিং দক্ষতার জন্যই ডেভিডকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই টিম ডেভিডও তাঁর পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। যদিও আকাশ ছোপড়া এখনই তাঁকে নিয়ে কোনওরকম মন্তব্য করতে নারাজ।

close whatsapp