জয়ের কাছকাছি গেলেও ফিনিশিংয়ের অভাবটাই চিন্তা বাড়াচ্ছে মহেলা জয়বর্ধনের
আপডেট করা - Apr 3, 2022 4:50 pm

আইপিএলের প্রথম দুটো ম্যাচেই হার হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। আর দুই ম্যাচেই একদম শেষ মুহূর্তে গিয়ে হারতে হয়েছে রোহিত শর্মাদের। পরপর দু ম্যাচে হারের পরই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তাদের কোচ মাহেলা জয়বর্ধনে। সবকিছু ঠিকটাক করতে পারলেও, ফিনিশের অভাবেই এই দুই ম্যাচ হারতে হয়েছে মুম্বি ইন্ডিয়ান্সকে। দলের সিনিয়র সদস্যদের যে আরও বেশী দায়িত্ব নিতে হবে তা জয়বর্ধনের কথাতেই স্পষ্ট। একইসঙ্গে তাদের দলে কী যোগ্য ফিনিশার নেই , এমন ইঙ্গিতও কী দিলেন জয়বর্ধনে।
আইপিএলের প্রথম ম্যাচে বড় রানই করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একসময় মনে হয়েছিল তাদের দিকেই পাল্লাভারী। কিন্তু শেষ মুহূর্তে বদলে গিয়েছিল গোটা চিত্রটা। অক্ষর পটেল ও ললিত যাদবদের বিরুদ্ধে দুটো খারাপ ওভার মুম্বই ইন্ডিয়ান্সের ভাগ্য লিখে দিয়েছল সেদিন। প্রথম ম্যাচে এগিয়ে থেকেও বহারতে হয়েছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলকে।
দ্বিতীয় ম্যাচেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একই ঘটনার পূরণরাবৃত্তি হতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত মাঠে কায়রণ পোলার্ড টিকে থাকলেও, মুম্বই ইন্ডিয়ান্সকে জেতাতে তিনি ব্যর্থ। একইসঙ্গে ম্যাচের তিনটি খারাপ ওভারই যে সেদিন মুম্বই ইন্ডিয়ান্সকে হরিয়ে দিয়েছিল তাও বলতে দ্বিধা করেননি মাহেলা জয়বর্ধনে। তিন ওভারে ৭০ দেওয়ার ঘটনাকেই মুম্বই ইন্ডিয়ান্সের হারের পিছনে প্রধান কারণ হিসাবে দেখিয়েছেন তিনি। আর ম্যাচ শেষে সেই কথাই বারবার উঠে এসেছে মাহেলা জয়বর্ধনের মুখে।
পরপর দুই ম্যাচ হারের পর মুম্বই ইন্ডিয়ান্সকে নিয়ে চিন্তায় মহেলা জয়বর্ধনে
এই প্রসঙ্গে জয়বর্ধনে ম্যাচ জানিয়েছিলেন, “আবারও একটা হতাশাজনক ফলাফল আমাদের জন্য। তিনটে খারাপ ওভারই সব শেষ করে দিয়েছিল। যেখানে আমাদের বোলাররা ৭০ রান দিয়েছিল। তার মানে একটাই দাঁড়ায় যে আমাদের বোলাররা ১৭ ওভার দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। অর্থাত্ আমরা ১৭ ওভারে জস রাজস্থান রয়্যালসের রান ছিল ১২০। দক্ষতা অনুযায়ী আমরা ভালই পারফর্ম্যান্স করছিলাম। কিন্তু এই কয়েকটা খারাপ ওভারই সব শেষ করে দিয়েছিল”।
রান তাড়া করার ক্ষেত্রেও সেই একই ঠিকঠাক ফিনিশ করতে না পরার কথা মাহেলা জয়বর্ধনের মুখে। তিনি জানিয়েছেন, “রান তাড়া করার সময় শুরুটা ভাল করলেও একটা ওভারেই সব শেষ হয়ে যায়। এক ওভারে পরপর দু উইকেট চলে যাওয়াতেই ম্যাচটা হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের। ঠিকভাবে ফিনিশ করতে পারিনি আমরা। যদিও এখনই সবে প্রতিযোগিতা শুরু হয়েছে। সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে। তবে ম্যাচগুলো কীভাবে ঠিকঠাকভাবে ফিনিশ করতে পারব, সেদিকে নজর দিতে হবে আমাদের। এসব নিয়েই গোটা দলের সঙ্গে শীঘ্র আলোচনাও সারব”।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষের দিকে জসপ্রীত বুমরাহ দুর্ধর্ষ বোলিং করলেও, ততক্ষণে নেকটাই দেরী হয়ে গিয়েছিল। মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৩ রান করেছিল রাজস্থান রয়্যালস। ১৭০ রানেই থামতে হয়েছিল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।