লখনউয়ের বিরুদ্ধে দিল্লির পরের ম্যাচেই কি ওয়ার্নার ও নর্কিয়া ফিরছেন! আপডেট দিলেন পন্টিং

মিচেল মার্শ খুব শীঘ্রই ম্যাচ ফিটনেস পাবেন বলে আশাবাদী পন্টিং

Ricky Ponting
Ricky Ponting. (Photo Source: IPL/BCCI)

দিল্লি ক্যাপিটালস তাদের পরবর্তী ম্যাচ থেকে আরও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে প্রস্তুত কারণ অনরিখ নর্কিয়া ও ডেভিড ওয়ার্নারের মতো তারকা ক্রিকেটারদের পরের ম্যাচ থেকেই নির্বাচিত হতে আর বিশেষ বাধা নেই। শনিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লির ১৪ রানে পরাজয়ের পরে দলের প্রধান কোচ রিকি পন্টিং বিষয়টি নিশ্চিত করেছেন। পন্টিং আশাবাদী অলরাউন্ডার মিচেল মার্শও তাঁর ফিটনেস সমস্যা কাটিয়ে উঠবেন এবং শীঘ্রই তাঁকেও নির্বাচন করা যাবে।

উল্লেখ্য, নর্কিয়া পিঠ এবং নিতম্বের চোটের কারণে অনেক দিন ধরেই ভুগছেন এবং তিনি গত বছরের নভেম্বর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে, পন্টিং প্রকাশ করেছেন যে দক্ষিণ আফ্রিকান স্পিডস্টার নেটে দুর্দান্ত বোলিং করছেন। মার্শ এবং ওয়ার্নার সম্পর্কে, ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ খেলোয়াড়রা ৬ই এপ্রিলের পর থেকেই আইপিএল ২০২২-এ অংশগ্রহণ করতে পারবেন। 

১০০% উদ্যমে বোলিং করছেন নর্কিয়া, বলেছেন পন্টিং 

যেহেতু ডিসির পরবর্তী ম্যাচটি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৭ই এপ্রিল নির্ধারিত, তাই ওয়ার্নার সেই ম্যাচটিতে উপস্থিত থাকতে পারেন। যদিও মার্শ তাঁর হিপ স্ট্রেনের কারণে সেই ম্যাচটি না খেলার সম্ভাবনাই বেশি, যদিও পন্টিং আশা করেন যে এলএসজি ম্যাচের পরে অলরাউন্ডারকে পাওয়া যাবে।

“আজ সকালে ওয়ার্ম আপে নর্কিয়া ১০০% উদ্যমে বোলিং করেছেন। আমি মনে করি তিনি যদি এরকমই ১০০% উদ্যমে আরও চার বা পাঁচ ওভারের স্পেল করে যেতে থাকেন এবং তারপরে যদি তিনি ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে ছাড়পত্র পেয়ে যান তবে তাঁর খেলতে কোন অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের পরবর্তী খেলার [৭ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে] আগে আমাদের হাতে আরও কয়েক দিন সময় আছে, তাই আশা করি, তিনি সেই খেলায় নির্বাচিত হতে পারেন,” পন্টিং জিটি-র কাছে ডিসির পরাজয়ের পরে সাংবাদিকদের বলেছিলেন।

“আমি যতদূর জানি ডেভিড ওয়ার্নার মুম্বাই এসেছেন। তিনি গতকাল সকালে দেশ থেকে রওনা হয়েছিলেন, এবং আজ রাতে যখন আমরা মুম্বই ফিরব তখন তাঁর সেখানে চলে আসা উচিত। মিচেল মার্শ কয়েকদিন ধরে মুম্বইয়ে রয়েছেন, তাঁর কোয়ারেন্টাইন চলছে। আমি মনে করি আগামীকাল তিনি কোয়ারেন্টাইনের বাইরে আসতে পারেন,” তিনি যোগ করেছেন। 

শীঘ্রই মার্শ  সেরে উঠবেন সেই বিষয়ে পন্টিং আশাবাদী। “আমরা আশা করছি যে তিনি [মার্শ] ১০ তারিখে [কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে] খেলার জন্য উপলব্ধ থাকবেন,” পন্টিং আরও বলেছেন। 

close whatsapp