দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী পারফর্ম্যান্স দেখাতে চান রভম্যান পাওয়েল

Rovman Powell
Rovman Powell. (Photo Source: IPL/BCCI)

প্রথম ম্যাচে তিনি পারেননি। রভম্যান পাওয়েলের সামনে সুযোগ থাকলেও, শেষপর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন রভম্যান পাওয়েল। এবার সেই পাওয়েলই দিল্লি ক্যাপিটালসের হয়ে বড় ইনিংস খেলতে মরিয়া। প্রথম ম্যাচে না পারলেও, সেই চিত্র যাতে পূণরায় আবার দেখা না যায় তারই চেষ্টায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই তাকা ক্রিকেটার। শনিবারই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই বড় একটা ইনিংস খেলতে চান এই তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার।

এবারের আইপিএলে বিধ্বংসী তারকা হিসাবে  রভম্যান পাওয়েলকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতেছে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে জিতেওছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচে রভম্যান পাওয়েল বড় রান করতে ব্যর্থ হয়েছিলেন। মাত্র ০ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ক্রিকেটারকে।

সেই ভুল আর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে করতে চাননা তিনি। দিল্লি ক্যপিটালসের হয়ে এবার একটা বিরাট রান করতে চান রভম্যান পাওয়েল। সেভাবেই নাকি দিল্লির নেটে প্রস্তুতি সারছেন রভম্যান পাওয়েল। আর নিজের প্রস্তুতিতে বেশ খুশিও হয়েছেন পাওয়েল। গুজরাতের বিরুদ্ধে বড় রান তিনি করতে পারেন কিনা সে তো অবশ্য সময়ই বলবে।

এই প্রসঙ্গে ম্যাচে নামার আগে তিনি জানিয়েছেন, “এই ম্যাচে আমি কীসের দিকে রয়েছি? আমার লক্ষ্য এখন একটাই। দিল্লি ক্যাপিটালসের হয়ে কিছু রান করা। আমি গত ম্যাচে ব্যাটে রান পাইনি। কিন্তু এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে বড় রান করতে মরিয়া হয়ে রয়েছি আমি। আমার মনে হয়ে এবার আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি নিয়েছি। এই ম্যাচটা আমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে নামার আগে প্রস্তুতি সেরে যথেষ্ট পজিটিভ রয়েছি আমরা”।

প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মতো দলকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ মুহূর্তে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ললিত যাদব ও অক্ষর পটেল। তাদের পারফরম্যান্সের সৌজন্যেই শেষ মুহূর্তে মুম্বইয়ের বিরুদ্ধে জয় হাসিল করে নিয়েছল দিল্লি ক্যাপিটালস। যদিও এবার সেই জায়গায় আর দিল্লিকে যেতে দেবেন না রভম্যান পাওয়েল। তাঁর শক্তিশালী পারফরম্যান্স দেখা যায় কিনা তারই অপেক্ষায় সকলে।

close whatsapp