উইলিয়ামসনের আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হায়দরাবাদ, প্রতিবাদে সরব সানরাইজার্স কর্তারা
আপডেট করা - Apr 2, 2022 6:02 pm

এখনও পর্যন্ত আইপিএলে একটি মাত্র ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচেই রাজস্থান রয়্যালসের কাছে ৬৬ রানে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সেখানেই ম্যাচের আম্পায়ারিং নিয়ে একেবারে খুশি নয় সামরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। সেই ম্যাচে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের আউটের সিদ্ধান্ত নিয়ে থার্ড আম্পায়ারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইপিএল অফিসিয়ালসদের কাছে লিখিত আবেদনপত্র জমা দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
গত ২৯ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম ম্যাচে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। সেখানেই প্রসিদ্ধ কৃষ্ণার বোলিংয়ে স্লিপে ক্যাচ আউট হয়েছিলেন কেন উইলিয়ামসন। আর সেই আউট নিয়েই যত বিতর্ক। সঞ্জু স্যামসন সেই ক্যাচ মিস করলেও, দেবদূত পাডিক্কল ক্যাচ নিয়েছিলেন। কিন্তু তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। মনে হয়েছিল ক্যাচ ধরার আগেই বল মাটি ছুঁয়েছিল। আর আউট দেওয়া হয়েছিল উইলিয়ামসনকে।
যদিও সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন সেই আউট নিয়ে একেবারে সন্তুষ্ট ছিলেন না। বরং সংশয় থাকায় তা থার্ড আম্পায়ারের কাছে রেফার করা হয়। সেখানেই বারবার বড় স্কৃণে দেখানো হলেও, ক্যাচ নিয়ে একটা সংশয় থেকেই গিয়েছিল। বারেবারেই যেন মনে হচ্ছিল ক্যাচ ধরার আগেই বল মাটি ছুঁয়ে ফেলেছিল। ছবিতে পরিষ্কারভাবে সবকিছু বোঝাও যাচ্ছিল না। তবে বেশীরভাগক্ষেত্রেই মনে হচ্ছিল যে ক্যাচ ধরার আগেই মাটিতে ড্রপ খেয়ে গিয়েছে বল। কিন্তু থার্ড আম্পায়ার অনন্তপদ্মনাভন আউটের সিদ্ধা্ন্ত দিয়েছিলেন। আর সেটাই মেনে নিতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট।
উইলিয়ামসনের আউট নিয়ে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট নন সানরাইজার্স হায়দরাবাদ কর্তারা
শোনাযাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তারা সেই ঘটনার পরই নাকি বোর্ডের কাছে লিখিত প্রতিবাদপত্র পাঠিয়েছেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে যে তারা একেবারেই খুশি নন তা জানিয়েছেন তারা। শুধু তাই ন ন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়কও নাকি ম্যাচ রেফারির কাছে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন।
ক্রিকবাজকে সানরাইজার্স হায়দরাবাদের এক কর্তা জানিয়েছেন, “হ্যা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেটের কাছে আমরা লিখিত জানিয়েছি এই সম্বন্ধে। একেবারে পদ্ধতি মেনেই কোচ সমস্তকিছু জানিয়েছেন। শুধু তাই নয় এই সম্বন্ধে বিস্তারিত জানিয়ে ম্যাচ রেফারির কাছেও জানিয়েছেন দলের অধিনায়ক”।
রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচেই তাদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ে তুলেছিল। সেই ম্যাচে রান তাড়া করতে নামলেও, একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ৬১ রানে সেই ম্যাচ হেরে গিয়েছিলসানরাইজার্স। আর উইলিয়ামসন সাজঘরে ফেরার পরই ধস সনেমেছিল হায়দরাবাদের ব্যাটিংয়ে। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ সানরাইজার্স হায়দরাবাদ।