আন্দ্রে রাসেলের রানের ঝড় দেখে আপ্লুত ব্রিচিশ তারকা স্যাম বিলিংস

Sam Billing and Andre Russell
Sam Billing and Andre Russell. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের মঞ্চে প্রথম দিন থেকে নাইট সমর্থকদের যে ছবি দেখার প্রতীক্ষা ছিল, অবশেষে শুক্রবার রাতে তার অবসান হয়েছে। আইপিএলের মঞ্চে জ্বলে উঠেছেন আন্দ্রে রাসেল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাসেলের ঝড়ে মেতেছিল গোটা ওয়াংখেড়ে। আর তে দেখেই আপ্লুত আরেেক নাইট তারকা স্যাম বিলিংস। রাসেলকে দেখে তিনি যেমন খুশি, তেমন একসময় নাকি ভয়ও পেয়েছিলেন। ম্যাচ শেষে নাইট  তারকার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত আরেক নাইট স্যাম বিলিংস।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রত্যেকে যখন ব্যর্থ হয়ে সাজঘরে ফিরে গিয়েছিলেন, সেই সময় নাইট শিবিরের ত্রাতা হয়ে এদিন মাঠে নেমেছিলেন আন্দ্রে রাসেল। নাইটদের শুধু জয় উপহারই দিলেন না, তিনি যে এখনও কতটা ভয়ঙ্কর রয়েছেন তাও বুঝিয়ে দিলেন সকলকে। পঞ্জাব কিংসের বোলারদের বিরুদ্ধে ভয়ঙ্কর তান্ডব চালিয়েছিলেন এদিন তিনি। তাঁর ঝড়ে উড়ে গিয়েছিল পঞ্জাব কিংস বোলাররা। তাঁর পারফরম্যান্স দেখার পর উচ্ছ্বসিত সলকলে।

আন্দ্রে রাসেলের সঙ্গে এই প্রথমবার এক দলে খেলছেন স্যাম বিলিংস। শুক্রবার দলের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে রাসেলের সঙ্গে বাইশগজে ছিলেন তিনি। একেবারে সামনে থেকে রাসেলের তান্ডব দেখেছেন স্যাম বিলিংস। রাসেল ঝড় দেখে যেমন একসম ভয় পেয়েছিলেন., তেমনই খুশিও হয়েছেন তিনি। তাঁর জীবনে এমন নানান ভয়ের মুহূর্তের স্মৃতি রয়েছে। তবে রাসেল ঝড় নাকি সবকিছুর থেকেই আলাদা।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে স্যাম বিলিংসের সঙ্গে ৯০ রানের পাার্টনারশিপ গড়েছিলেন আন্দ্রে রাসেল

টুইটারেই নিজের প্রতিক্রিয়া দিয়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানে স্যাম বিলিংস জানিয়েছেন, “তিনি সত্যিই খুব রিল্যক্সড ছিলেন। তাঁর পারফর্ম্যান্স সত্যিই সুন্দর ছিল। এই দলে সেরা আসনে রয়েছি আমি এবং তাঁর কী দুর্ধর্ষ পারফরম্যান্স। যে জায়গায় দাঁড়াতে বেশ কয়েকবার ভয় পেয়েছি, সেখানে তাঁর সঙ্গে দাঁড়িয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। সত্যিই বিশেষ পারফরম্যান্স”।

মাত্র ৫৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে সেদিন চাপে পড়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। রানের লক্ষ্যটা কম হলেও, দলের ওপরের সারির চারজন তারকা ফিরে যাওয়ার পর সেই রান তোলাটাও তখন নাইট রাইডার্সের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এমন সময়ই স্যাম বিলিংয়সের সঙ্গে দলের হাল ধরেন তিনি।

আর পঞ্জাব বোলারদের বিরুদ্ধে নির্মম অত্যাচার চালান আন্দ্রে রাসেল। স্যাম বিলিংসের সঙ্গে ৪৫ বলে ৯০ রানের পারর্টনারশিপ তৈরি করেছিলেন আন্দ্রে রাসেল। যদিও সেখানে তিনি একাই করেছিলেন ৭০ রান। ৩১ বলে ৭০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলছিলেন আন্দ্রে রাসেল। তাঁর হাত ধরেই ৩৩ বল বকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গোটা ম্যাচে আন্দ্রে রাসেল একাই মেরেছিলেন ৮টি ওভার বাউন্ডারি। আর এই সমস্ত কিছুই আপ্লুত করছে স্যাম বিলিংসকে।

close whatsapp