এভিন লুইস ও বাদোনির শেষ মুহূর্তের ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস, প্রথম জয় পেল লখনউ

Evin Lewis
Evin Lewis. (Photo Source: IPL/BCCI)

এভিন লুইস ও আয়ূষ বাদোনির শেষ মুহূর্তের ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস। শেষ তিন ওভারেই ম্যাচের মোর ঘুরিয়ে দিয়ে এদিন লখনউ সুপার জায়ান্টসকে আইপিএলের প্রথম জয়টা এনে দিলেন লুইস ও বাদোনি। যদিও শুরুটা করে দিয়ে গিয়েছিলেন কুইন্টন ডিকক ও লোকেশ রাহুল। সেই পথে হেঁটেই একটা পারফেক্ট ফিনিশিং টাচ দিলেন দুই ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে  ম্যাচ জিতে নিল লখনউ সুপার জায়ান্টস।

প্রথম ম্যাচেই দুরন্ত পারফর্ম্যান্স করে সকলের নজর কেড়েছিলেন আয়ূষ বাদোনি। চাপের মুহূর্তে খেলার জন্য তিনি যে প্রস্তুত সেটা এদিন আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। সেইসঙ্গে এবারের আইপিএলে প্রথমবার জ্বলে উঠলেন এভিন লুইস। আর তাতেই বাজিমাত লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচ হারলেও,  লখনউ যে এবারের আইপিএলে নিজেদের ছাপ ফেলবে তা বেশ স্পষ্ট এখন।

২৩ বলে ৫০ রান করে এখনও পর্যন্ত এবারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান করলেন এভিন লুইস

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধা্ন্ত নিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে মাঠে শিশিরের দাপট থাকবে। সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধন্ত নিয়েছিলেন তিনি। কিন্তু তাতে চেন্নাই সুপীর কিংসকে বড় রান করা থেকে এদিন আটকাতে পারেনি লখনউ সুপীর জায়ান্টস বোলাররা। ব্যাট হাতে শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন রবিন উথাপ্পা, মঈন আলিরা। আর তাতেই লখনউসুপার জায়ান্টসের সামনে রানের পাহাড় গড়ে তোলে চেন্নাই সুপার কিংস।

এদিন চেন্নাইয়ের প্রথম একাদশে একটি বদল ছিল। ধোনিদের দলে এসেছিলেন মঈন আলি। আর তিনি যে চেন্নাই শিবিরের জন্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তা হয়ত প্রথম দিনই বুঝিয়ে দিলেন। যদিও চেন্নাই সুপার কিংসের হয়ে এদিন দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন রবিন উথাপ্পা। তাঁর ঝোরো ইনিংসে ভর করেই, চেন্নাই সুপীর কিংস বড় রানে পৌঁছতে পারে।

ম্যাচের শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি। যদিও রুতুরাজ বেশীক্ষণ থাকতে পারেননি তাঁর সঙ্গে। যদিও তাতে উথাপ্পাররান এগোতে খুব একটা সমস্যা হয়নি। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন মঈন আলি। ৫০ রানেই এদিন থামতে হয় উথাপ্পাকে। ৮টি বাউন্ডারি ও ১টি ওভর বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর গোটা ইনিংসটি। তিনি যখন ফেরেন তখন চেন্নাইয়ের রান ৮৪। কিছুক্ষণের মধ্যেই মঈন আলি ফেরেন ৩৫ রানে। কিন্তু চেন্নাইয়ের বড় রানের ইনিংসের ভিত ততক্ষণে প্রস্তুত হয়ে গিয়েছে।

বাকিটা সামাল দিয়ে দেন শিবম দুবে। ৩০ বলে ৪৯ রানের ঝোরো ইনিংস খেলে চেন্নাইয়ের রান ২০০ রানের গন্ডীতে পৌঁছে দেন তিনি। দুর্ধর্ষ ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়ে চেন্নাই সুপার কিংস পৌঁছে যায় ২১০ রানে। লখনউ সুপার জায়ান্টসকে জিততে হলে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হত। আর লোকেশ রাহুল ও কুইন্টন ডিকক শুরু থেকে সেটাই করেছিলেন।

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেল লখনউ সুপার জায়ান্টস

প্রথম ম্যাচে রান না পেলেও, এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ডিককরা। তাদের হাত ধরে ১০ ওভারেই মধ্যেই ৯৮ রানে পৌঁছে যায় লখনউ।  এরপরই অবশ্য ৪০ রানে থামতে হয় লোকেশ রাহুলকে। যদিও লখনউয়ের রানের গতি থামেনি। কুইন্টন ডিকক একাই সেই দায়িত্ব কাঁধে তুলে নেন। মাঝে অবশ্য মনীশ পান্ডে ৫ রানে সাজঘরে ফেরেন।  ডিকক অবশ্য বেশ ছন্দেই ছিলেন তিনি। কিন্তু চেন্নাইও পাল্টা চাপ দিতে থাকে। সেই সময়ই ৬১ রানে থামতে হয় কুইন্টন ডিকককে। চিন্তা বাড়ে লখনউ সুপার জায়ান্টসের।

কিন্তু লড়াইটা একবারের জন্যও থামায়নি লখনউ সুপার জায়ান্টস ক্রিকেটাররা। সেই থেকে এভিন লুইসের দাপট শুরু মাঠে। সঙ্গে তরুণ ক্রিকেটার আয়ূষ বাদোনি। শেছ তিন ওভারেই ম্যাচের মোর পুরোপুরি ঘুরিয়ে দেন দুই ক্রিকেটার। ১৮ নম্বর ওভারে নেমেই রানের গতি বাড়িয়ে দেন আয়ূষ বাদোনি। আর ১৯ নম্বর ওভারে একাই ধোনিদের হার নিশ্চিত করে দেন এভিন লুইস। ২৩ বলে অর্ধশতরান করেন এভিন লুইস। শেষ ওভারে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন আয়ূষ বাদোনি।

close whatsapp