একটি ইনিংস দেখেই আয়ূষ বাদোনিকে সুপারস্টার বলতে নারাজ গৌতম গম্ভীর
আপডেট করা - Mar 31, 2022 9:53 pm

আইপিএলের প্রথম ম্যাচেই সকলের নজর কেড়েছেন এবার আয়ূষ বাদোনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। কিন্তু এখনই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে গা ভাসিয়ে দিতে নারাজ গৌতম গম্ভীর। সদ্য একটাই ইনিংস খেলেছেন ২২ বর্ষীয় আয়ূষ বাদোনি। এই তরুণ ক্রিকেটারকে নিয়ে এখনই কোনওরকম মন্তব্য কিংবা তাঁকে নিয়ে উচ্ছ্বসিত হতে নারাজ তিনি। বরং আয়ূষ বাদোনিকে আরও বেশ কয়েকটা ম্যাচে দেখার পরই নিজের মত জানাতে চান লখনউ সুপার জায়ান্টসের মেন্টর আয়ূষ বাদোনি।
এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস প্রথম ম্যাচেই হেরে গিয়েছে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে লখনউয়ের তাবড় তাবড় ব্যাটাররা চুড়ান্ত ব্যর্থ হয়েছেন। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ আয়ূষ বাদোনি। কেরিয়ারের প্রথম আইপিএলের ম্যাচেই অর্ধশতরানও পেয়েছেন তিনি। সকলে যখন তাঁকে নিয়ে উচ্ছ্বাস দেখাতে ব্যস্ত, সেই সময় গৌতম গম্ভীর খানিকটা অন্য রাস্তাতেই হাঁটছেন। এক ইনিংস দেখেই বাদোনিকে সুপারস্টার আখ্যা দিতে নারাজ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।
আইপিএলের অভিষেক ম্যাচেই আয়ূষ বাদোনি অর্ধশতরান পেয়েছেন
চেন্নাই সুপীর কিংসের বিরুদ্ধে নামার আগে এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, “এখনই তাঁকে নিয়ে কোনওরকম কথা বলাটা খুব তাড়াহুড়ো করা হয়ে যাবে। কারণ একটা ইনিংস কখনোই কোনও ক্রিকেটারকে সুপারস্টার করে দিতে পারে না। অবশ্যই তাঁর মধ্যে প্রচূর প্রতিভা রয়েছে। আর সেই কারণেই তো তিনি লখলউ সুপার জায়ান্টসের ড্রেসিংরুমে বসার সুযোগ পেয়েছেন। তাঁর প্রতিভা সম্বন্ধে আমরা অবগত রয়েছি। আয়ূষ দিল্লি থেকে আসার পর থেকেই আমার নজর রয়েছে তাঁর ওপর। তাঁর জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয় ভারসাম্য বজায় রাখা। আমাদের কাজ হল তিনি যাতে সেটা বজায় রাখতে পারে, সেটা দেখা”।
এবারের আইপিএলে এই তরুণ ক্রিকটারকে ২০ লক্ষ টাকায় নিজেদের দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্যাচেই নজর কাড়া পারফর্ম্যান্স দেখিয়েছেন আয়ূষ বাদোনি। লখনউয়ের তারকা ব্যাটাররা যখন ব্যর্থ হয়েছিল, সেই সময় নিজের মানসিক জোর দেখিয়েছেন ২২ বর্ষীয় এই তরু ক্রিকেটার। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৫৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি।
আয়ূষ বাদোনিকে নিয়ে এখনই উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ গৌতম গম্ভীর
যা দেখার পর থেকে স্বভাবতই সকলে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। সেই ম্যাচে অর্ধশতরান পাওয়ার পরই গৌতম গম্ভীরের কথাই শোনা গিয়েছিল তাঁর মুখে। গৌতম গম্ভীরই তাঁকে তাঁর নিজস্ব খেলা খেলে যেতে বলেছেন। আর সেই কথা মেনেই প্রথম ম্যাচে সাফল্য পেয়েছেন এই তরুণ ক্রিকেটার। তাঁর পারফরম্যান্স দেখে গম্ভীরও হয়ত খুশি। কিন্তু এখনই তাঁকে নিয়ে উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।