আইপিএল ২০২২, ম্যাচ ৭: লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস
সিএসকের বিরুদ্ধে কেএল রাহুলের অতীত রেকর্ডের কথা মাথায় রেখে তাঁকেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে
আপডেট করা - Mar 31, 2022 4:40 pm

প্রিভিউ
বৃহস্পতিবার আইপিএল ২০২২-এর সপ্তম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। সুপার জায়ান্টস যে ধরনের খেলোয়াড় কিনেছিল তা নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছিল কিন্তু তারা তাদের প্রথম খেলায় গুজরাত টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে ৫ উইকেটে হেরেছে। বেশির ভাগ সময় তারা ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও ডেথ ওভারে অনিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে অতিরিক্ত রান দিয়ে ম্যাচ ফস্কায়। মাঠে সিদ্ধান্ত নেওয়ার সময় কেএল রাহুলকে আরও সক্রিয় হতে হবে।
অন্যদিকে চেন্নাই সুপার কিংস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তাদের সেরা ছন্দে ছিল না, এবং তারা ২ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬ উইকেটে হেরেছিল। তারা ১১ ওভারের মধ্যেই ৫ উইকেট হারায় এবং তারপরে তাদের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি হাফ সেঞ্চুরি না করলে দলকে আরও বিপদের মুখে পড়তে হতে পারত। মইন আলি প্রথম ম্যাচে না থাকলেও জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত।
পিচ রিপোর্ট
উইকেট স্পিনারদের জন্য উপযোগী। পেস বোলাররা গতি পরিবর্তন করলে উপকৃত হবেন। একবার সেট হয়ে গেলে ব্যাটারদের বড় রান করে আসা উচিত। প্রথমে ব্যাট করা দলের লক্ষ্য থাকবে অন্তত ১৭০ তোলার।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টস
কুইন্টন ডি কক (উইকেটকিপার), এভিন লিউইস, কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মান্থা চামিরা, রবি বিষ্ণোই, অঙ্কিত রাজপুত, আভেশ খান।
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েন ব্রাভো, অ্যাডাম মিল্ন, সিমরজিত সিং।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
দীপক হুডা – আগের ম্যাচে ব্যাট করতে এসেছিলেন যখন তাঁর দল ২০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল এবং তিনি ৪১ বলে ৫৫ রান করেছিলেন। তা ছাড়া বল হাতে একটি উইকেটও তুলেছিলেন।
রুতুরাজ গায়কওয়াড় – গত সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হলেও তাঁর ফর্মে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা।
অলরাউন্ডার
ক্রূণাল পান্ডিয়া – গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং উভয়েই তিনি অবদান রেখেছিলেন। তিনি ১৩ বলে ২১* রান করার পাশাপাশি ৪.২৫ ইকোনমিতে একটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত বোলিং করেন।
মইন আলি – ইংরেজ অলরাউন্ডারের অন্তর্ভুক্তি চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপকে আরও শক্তিশালী করবে এবং মিডল ওভারে তাঁর বল করার ক্ষমতা চেন্নাইকে সুবিধা দেবে।
বোলার
দুষ্মান্থা চামিরা – তাঁর প্রথম আইপিএল ম্যাচে চামিরা শুবমান গিল এবং বিজয় শঙ্করের ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এই ম্যাচেও তিনি সেই একই ছন্দ বজায় রাখতে চায়বেন।
ডোয়েন ব্রাভো – তাঁর সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট লাভ করেছিলেন। ৪ ওভারের পুরো কোটায় ২০ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন তিনি।
উইকেটকিপার
কেএল রাহুল – গুজরাত টাইটান্সের বিপক্ষে প্রথম বলেই আউট হন লোকেশ রাহুল। কিন্তু সিএসকের বিরুদ্ধে তাঁর অতীতের রেকর্ড ভালো এবং এই ম্যাচেও সেই রেকর্ড বজায় রাখতে চায়বেন।
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
কুইন্টন ডি কক, রুতুরাজ গায়কওয়াড়, রবিন উথাপ্পা, কেএল রাহুল (সহ-অধিনায়ক), মইন আলি, (অধিনায়ক), দীপক হুডা, ক্রূণাল পান্ডিয়া, রাজবর্ধন হাঙ্গারগেকর, ডোয়েন ব্রাভো, দুষ্মান্থা চামিরা, আভেশ খান।