কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে খেলার প্রসঙ্গে ধোনির সঙ্গে কার্তিকের তুলনা ফাফ ডুপ্লেসির
আপডেট করা - Mar 31, 2022 3:12 pm

পঞ্জাবের পর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন দীনেশ কার্তিক। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠন্ডা রেখে কেমনভাবে দলকে সাফল্য এনে দেওয়া যায় সেটাই দেখিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। আর প্রাক্তন নাইট অধিনায়কের এই পারফরম্যান্সি মুগ্ধ করছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিকে। শুধু এটুকুই নয় কঠিন পরস্থিতিতে ধীরস্থির থাকা এবং মাথা ঠান্ডা রেখে খেলার ব্যপারে মহগেন্দ্র সিং ধোনির সঙ্গেই দীনেশ কার্তিকের তুলনা করেছেন ফাফ ডুপ্লেসি।
আইপিএলের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে বিরাট রান করেও, বোলিং ব্যর্থতার জন্য ডুবতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কলকাতার বিরুদ্ধে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেমন ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেনি। কিন্তু দীনেশ কার্তিক স্ব মহিমাতেই ছিলেন। সাত নম্বরে নেমে একেবারে দক্ষ ফিনিশারের ভূমিকা পালন করেছেন দীনেশ।আর তাতেই শেষ ওবারে গিয়েই ম্যাচ জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু।
দীনেশ কার্তিকের প্রশংসায় ফাফ ডুপ্লেসি, তাঁর সঙ্গে ধোনির তুলনা করলেন তিনি
আর দীনেশ কার্তিকের এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ম্যাচ শেষে তনি জানিয়েছিলেন, “আমাদের হয়ত আরও ভালভাবে জেতাটা উচিত্ ছিল. তবে জয় টা সবসময়ই জয়। দীনেশ কার্তিকের অভিজ্ঝটা আমাদের শেষ মুহূর্তে অত্যন্ত সাহায্য করেছে। বিশেষ করে তাঁর মাথা ঠান্ডা রেখে খেলা এবং ধৈর্য ধরে রাখাটা প্রচন্ড সহায্য করেছে। যখন মাথা ঠান্ডা রেখে খেলার প্রসঙ্গে আসে এবং চাপের মুহূর্তে টেম্পারামেন্ট ধরে রাখার কথা আসে সেই সময় ধোনির সঙ্গেই দীনেশ কার্তিকের মিল খুঁজে পাচ্ছি”।
এছাড়াও ডুপ্লেসি আরও জানিয়েছিলেন, “এই জয় পেয়ে সত্যিই খুব খুশি আমি। শুরুতেই কম রানের ম্যাচের হাড্ডহাড্ডি লড়াই করে জয় পাওয়াটা যেকোনো দলের পক্ষেই খুব গুুরুত্বপূর্ণ। কম রান তাড়া করতে নামলেও আমরা যথেষ্ট পজিটিভ ছিলাম। জয় পেতে একটু দেরী হলেও, শেষপর্যন্ত জিততে পেরেছি, তবে নাইট রাইডার্সের সিমাররাও যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন”।
তবে চ্যালেঞ্জার্স শিবিরের সকলের মুখেই এবার দীনেশ কার্তিকের প্রশংসা। গতবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন। তার আগের মরসুমে নাইটদের নেতৃত্বও দিয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু দলের ব্যর্থতা এবং তাঁর সাফল্য না পাওয়ার জন্যই শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের ওপর আর ভরসা রাখেনি কেকেআর। শুধু তাই নয় এবারের আইপিএলের আগে তাঁকে নাইট রাইডার্স ছেড়েও দিয়েছিল। সেই দীনেশ কার্তিকই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিনিশার। নাইটদের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ করেছেন তিনিই। আর তাতেই আপ্লুত ফাফ ডুপ্লেসি।