আজব রীতি মেনে পৃথ্বী শ-এর ব্যাটিং করার কাহিনী ফাঁস করলেন মহম্মদ কাইফ
২০১৯ থেকে ২০২১ অবধি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাইফ জড়িত ছিলেন
আপডেট করা - Mar 28, 2022 8:38 pm

প্রাক্তন ভারতের ব্যাটার মহম্মদ কাইফ প্রকাশ করেছেন যে কোন অভিনব উপায়ে তরুণ প্রতিভা পৃথ্বী শ তাঁর খেলার উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ২২ গজে যখন তাঁর অনুকূলে কিছু হচ্ছিল না এবং তাঁকে ফর্ম হাতড়ে বেড়াতে হচ্ছিল, তখন এই পন্থাটি গ্রহণ করেছিলেন পৃথ্বী। কাইফ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সহকারী কোচ হিসাবে দিল্লি ক্যাপিটালস-এর সাথে যুক্ত ছিলেন। তাঁর কার্যকালের সময়, তিনি পৃথ্বীর ব্যাটিং পর্যবেক্ষণ এবং তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
বর্তমানে ধারাভাষ্য দেওয়া কাইফ বলেছেন যে যখন প্রতিশ্রুতিমান ওপেনার রান পাচ্ছিলেন না, তখন তাঁকে একটি আইপিএল ম্যাচের আগে আন্ডারআর্ম বোলিং করার জন্য অনুরোধ করেছিলেন পৃথ্বী। পরে এটি পৃথ্বীর রীতিতে পরিণত হয়ে গিয়েছিল। পৃথ্বী ২০১৯ ও ২০২০-তে ছন্দে না থাকলেও ২০২১ মরসুমে ব্যাট হাতে তাঁর সেরা ফর্ম দেখিয়েছিলেন।
পৃথ্বী শ-কে আন্ডারআর্ম নোলিং করার ব্যাপারে নিস্তারিত বলেছেন মহম্মদ কাইফ
“আমি তিন বছর দিল্লি ক্যাপিটালসের সাথে ছিলাম এবং পৃথ্বী শ-র সাথে অনেক সময় কাটাতে হয়েছিল। তার এই রীতি ছিল যেখানে ম্যাচের আগে আমি সিম দিয়ে একটি নতুন বল ধরতাম এবং করে তার দিকে হাঁটুর নীচে আন্ডারআর্ম বোলিং করতাম। সে সেভাবেই নকিং করতো,” স্পোর্টসকীড়ার সাথে কথা বলার সময় মহম্মদ কাইফ বলেছেন।
“একদিন, যখন আমি চা খাচ্ছিলাম, তখন একজন খেলোয়াড় এসে আমাকে বলল যে শ আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি দৌড়ে বাইরে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে। সে আমাকে বললো যে, ‘দয়া করে আমাকে আন্ডারআর্ম বল করুন, আমি রান পাচ্ছি না। আমি আবার আগের সেই প্রক্রিয়াটি শুরু করতে চাই”, তিনি বলেন।
“সে সুনির্দিষ্ট ছিল যে আমাকে আন্ডারআর্মে বল করতে হবে তবে সোজা সিম দিয়ে এবং হাঁটুর নীচে যাতে বলটি ব্যাটের মাঝখানে লাগানো যেতে পারে। সে এভাবে ১০-১২ বল খেলত। সে আমার দিকে বলটি মারতো এবং এক ধরণের ব্যাটিং ছন্দে চলে যেতো,” প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার যোগ করেছেন।
শ আইপিএল ২০২১-এ ১৫টি ম্যাচে ৩১.৯৩ গড়ে এবং ১৫৯.১৩ স্ট্রাইক রেটে ৪৭৯ রান সংগ্রহ করেছিলেন, যার মধ্যে চারটি হাফ সেঞ্চুরি ছিল। সেই কারণে এই মরসুমে তাঁকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজি। তাকে ৭.৫০ কোটি টাকার বিনিময়ে রিটেইন করা হয়েছে। মুম্বইয়ের ক্রিকেটার ডিসি-র আইপিএল ২০২২-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৮ রান করেছিলেন এবং ক্যাপিটালস চার উইকেটে ম্যাচ জিতেছিল।