নেট বোলার থেকে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে, তুষার দেশপান্ডের স্বপ্নপূরণ
আপডেট করা - Mar 28, 2022 7:51 pm

নেট বোলার থেকে এখন চেন্নাই সুপার কিংস শিবিরের সদস্য তরুণ তুষার দেশপান্ডে। এই পথটা যেন তাঁর কাছে স্বপ্নের থেকে কম কিছু নয়। তুষার পান্ডে নিজেও যেন এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না এই ঘটনাটা। সেই কথা নিজে মুখই বলে ফেললেন আইপিএের মঞ্চে। যদিও এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তুষার দেশপান্ডে। তবে মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানে থেকে যে সেটা তিনি করতে পারবেন, তা বেশ স্পষ্ট।
গত ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের নেট বোলার ছিলেন তিনি। তখন থেকেই মহেন্দ্র সিং ধোনির দলের সঙ্গী ছিলেন এই তরুণ ক্রিকেটার। যদিও চেন্নাই সুপার কিংসের জার্সি সেবার গায়ে ওঠেনি তাঁর। যদিও অপেক্ষাটা খুব একটা বেশীদিনের ছিল না তাঁর। এবারই আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের শিবিরে জায়গা করে নিয়েছেন তুষার পান্ডে। আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হয়েছে এই তরুণ ক্রিকেটারের।
আর তাতেই এখনও পর্যন্ত আপ্লুত তুষার দেশপান্ডে। আইপিএলের শুরুটা যদিও এখনও পর্যন্ত খুব একটা ভাল করতে পারেননি তিনি। কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও অনেকটা পথ চলা বাকী রয়েছে তুষর দেশপান্ডের। সেইভাবে নিজেকে তৈরিও করে চলেছেন তিনি। চেননাই সুপীর কিংসের হেয় মাঠে নামতে পরাটাই যেন তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা।
গতবার চেন্নাই সুপার কিংসের নেট বোলার ছিলেন তুষার দেশপান্ডে
চেন্নাই সুপার কিংসের তরফ থেকে শেয়ার করা একটা ভিডিওতে তুষার দেশপান্ডে জানিয়েছেন, “তাদের নেট বোলার হওয়ার মাত্র একটি মরসুমের মধ্যেই যে আমি চেন্নাি সুপার কিংসের সদস্য হয়ে উঠতে পারব, তা কখনোই ভাবতে পারিনি। খেলায় যে আমি কতটা উন্নতি করেছি, তা বেশ বুঝতে পারছি। চেন্নাই সুপার কিংসের নেট বোলার হওয়ার সময় তেমনটাই শিখেছি আমি”।
এটুকুই নয়, চেন্নাইয়ে সুযোগ পাওয়া নিয়ে এই তরুণ ক্রিকেটার আরও জানিয়েছেন, “আন্তর্জাতিক ক্রিকেটারদের বোলিং করা নেটে সত্যিই একটা বড় ব্যপার। আর এই দক্ষতা আমি ঘরোয়া ক্রিকেটও কাজে লাগিয়েছি বারবার। আমি এই ধরণের বোলিং শিখেছি ধোনি, অম্বাতি রায়াডুদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। এছাড়া বেশ কিছু বিদেশী তারকার থেকে ননান পরামর্শ পেয়েছি। ঘরোয়া ক্রিকেটে সেই সমস্ত পরামর্শ কাজে লাগিয়ে সাফল্যও পেয়েছি”।
এবারের আইপিএলে একেবারে বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় চেন্নাই সুপীর কিংসে গিয়েছেন তুষার দেশপান্ডে। এবা আবার শুরুতে দীপক চাহারও নেই চেন্নাইয়ের। এট তুষার দেশপান্ডের কাছে একটা বড় সুযোগ হতেই পারে। ২৬ বর্ষীয় এই তারকা শুরুটা এখনও পর্যন্ত সেভাবে করতে পারেনি। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।