প্রথম ম্যাচে হারের সঙ্গে ১২ লক্ষ টাকা ম্যাচ ফিও কাটা গেল রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: IPL/BCCI)

এবার মেগা আইপিএলের আসর। আর সেখানেই শুরুটা খুব একটা ভাল হল না রোহ্ত শর্মার। অধিনায়ক হিসাবে আইপিএলের প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের হার দেখতে হয়েছে রোহিত শর্মাকে।  শুধু  এটুকুই নয়। আইপিএলে হারের সঙ্গে সঙ্গে এবার ম্যাচ ফিও কাটা গেল দ্য হিটম্যানের। প্রথম ম্যাচে হারের পাশাপাশি ১২ লক্ষ টাকা ম্যাচ ফিও কাটা গেল রোহিত শর্মার। এবারের আইপিএলের শুরুটা যে রোহিত শর্মার এতুটুকু ভাল করতে পারেননি তা বেশ স্পষ্ট।

রোহিত শর্মার নেতৃত্বে সবচেয়ে বেশীবার আইপিএল জয়ের রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু টানা ৯ বার আইপিএলের প্রথম ম্যাচ জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। এইবারটাও তার ব্যতিক্রম হয়নি। ইশান কিষাণের দুর্ধর্ষ পারফরম্যান্সে ভর করে বড় রান তুলতে পারলেও, শেষরক্ষা করতে পারেনি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। শেষ মুহূর্তে ললিত যাদব ও অক্ষর পটেলের হাত ধরেই ম্যাচ জিতে নেয় মুম্বহই ইন্ডিয়ান্স।

একে এই হারের জ্বালা। সেইসঙ্গে এবার শুরুতেই আর্থক জরিমানা। স্লো ওভার রেটের জন্য প্রথম ম্যাচেই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল রোহিত শর্মাকে। কয়েকদিন আগেই টি টোয়েন্টিতে স্লো ওভার রেটের কিন শাস্তির কথা ঘোষণা করা হয়ছিল। সেই নিয়ম আইপিএলের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। আর সেই নিয়মেই রোহিত শর্মাকেও বড়সড় ক্ষতিপূরণ দিতে হল এবার।

এবারের আইপিএলের প্রথম অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই ম্যাচ ফি কাটা গেল রোহিত শর্মার

দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। আর আইপিএলের নিয়ম অনুযায়ী প্রাথমিক শাস্তি হিসাবে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাকে আর্থিক জরিমানা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে বল করতে হয়েছে ১৮.২ ওভার। সেই সময়ের মধ্যেই তাদের মুখের সামনে থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে বেরিয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।

ইশান কিষাণ ও রোহিত শর্মার রানে ভর করে এদিন দিল্লি ক্যাপিটালসের সামনে ১৭৭ রান গড়ে তোলে মুম্বই ইন্ডিয়ান্স। জেতার জন্য সেই রান যথেষ্টও ছিল। শুরুতে দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররাও মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের বিরুদ্ধে তেমন কোনও  দাগ কাটতে পারেননি। প্রথম ১০ ওভারের মধ্যে ৫ উইকেট খুইয়ে রীতিমত চাপেও পড়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস।

কিন্তু শেষ চার ওভারেই বদলে যায় গোটা চিত্রটা। সেই সময়ই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখান ললিত যাদব। সেইসঙ্গে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন অক্ষর পটেলও। এই দুই তারকার হাত ধরেই হারা ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।

 

close whatsapp