মহিলাদের বিশ্বকাপ ২০২২, ম্যাচ ২৮: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

স্মৃতি মান্ধানা ও স্নেহ রানার মধ্যে একজনকে ফ্যান্টাসি দলের অধিনায়ক বাছা যুক্তিসঙ্গত হবে

India Women vs Bangladesh Women
India Women. (Photo Source: Twitter)

প্রিভিউ

রবিবার আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২-এর শেষ লিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকা মহিলাদের বিরুদ্ধে ভারতের মহিলারা নামবে৷ ভারতের জন্য মরণ-বাঁচন ম্যাচ। আগের খেলায় তাদের জন্য পরিস্থিতি বেশ ভালো ছিল, কারণ তারা বাংলাদেশের বিপক্ষে ১১০ রানের জয় নিশ্চিত করেছিল। টুর্নামেন্টে তাদের বেশ কিছু ম্যাচে দুর্দান্ত খেলতে দেখা গেলেও তিনটি ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু এখন তাদের সেরা মানের খেলাটি না দেখাতে পারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একটি খেলায় হেরেছে। তাদের পারফরম্যান্সে তারা নিশ্চিত গর্বিত হবে। তারা ইতিমধ্যেই নকআউটে পৌঁছেছে, তবে এখনও এই ম্যাচটি জিততে চাইবে। 

পিচ রিপোর্ট

শনিবার যখন নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল এই মাঠে তখন প্রথমার্ধে ব্যাটারদের জন্য পরিস্থিতি অনুকূল ছিল। সিমারদের জন্য সবসময় অতিরিক্ত সহায়তা থাকে। আলোর নীচে রান তাড়া করা কঠিন এবং প্রথমে ব্যাট করতে চায়বেন টসজয়ী অধিনায়ক।

সম্ভাব্য একাদশ

ভারত

স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, মিতালী রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কউর, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রাকার, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়। 

দক্ষিণ আফ্রিকা 

লিজেল লি, লরা উলভার্ড, তাজমিন ব্রিটস, সুনে লাস (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, মারিজান কাপ, ক্লো ট্রায়ন, ত্রিশা চেট্টি (উইকেটকিপার), শাবনিম ইসমাইল, আয়াবোঙ্গা খাকা, মাসাবাটা ক্লাস।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ভারত

স্মৃতি মান্ধানা – ব্যাট হাতে ভারতের হয়ে বারবার ডেলিভারি করে চলেছেন। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪২.৬৬ গড়ে ২৫৬ রান করেছেন যার মধ্যে সর্বোচ্চ স্কোর ১২৩।

স্নেহ রানা – একটি দুর্দান্ত টুর্নামেন্ট এখনও অবধি এবং তার অলরাউন্ড ভারতকে কঠিন সময় থেকে উদ্ধার করেছে। ৬ ম্যাচে, তিনি ৪-এর ইকোনমিতে ১০ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে ১০০ রান করেছেন।

দক্ষিণ আফ্রিকা 

লরা উলভার্ড – এই টুর্নামেন্টে ২য় শীর্ষ রান সংগ্রহকারী। তিনি এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৫৮.৮৩ গড়ে ৩৫৩ রান সংগ্রহ করেছেন।

সুনে লাস – অসাধারণভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাট হাতেও দুর্দান্ত কাজ করেছেন। তিনি এখন পর্যন্ত ৬ ম্যাচে ৩৭.৮৩ গড়ে ২২৭ রান সংগ্রহ করেছেন এবং একটি উইকেটও নিয়েছেন।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), লরা উলভার্ড, ইয়াস্তিকা ভাটিয়া, সুনে লাস, হরমনপ্রীত কউর, মারিজান কাপ (সহ-অধিনায়ক), রিচা ঘোষ, ক্লো ট্রায়ন, স্নেহ রানা, শাবনিম ইসমাইল, রাজেশরী গায়কওয়াড়। 

close whatsapp