আইপিএলে রোহিত যেমন সাফল্য পেয়েছে, ঋষভ পন্থও একদিন তেমনই পাবেন বলে আশাবাদী রিকি পন্টিং

ঋষভ পন্থ সবসময়ই রিকি পন্টিংয়ের প্রিয় ছাত্র। যে থেকে দিল্লি ক্যপিালসের দায়িত্ব রিকি পন্টিং নিয়েছেন, বরাবরই রিকি পন্চিংয়ের মুখ থেকে ঋষভ পন্থের প্রশংসাই শোনা গিয়েছে।  এবার সেই ঋষঊ পন্থকে নিয়েই বিরাট মন্তব্য প্রাক্তন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংয়ের। আধিনায়ক হিসাবে রোহিত শর্মার মতোই সাফল্য যেমন পাবেন ঋষভ পন্, তেমনই ঋষভকে ভারতীয় দলের ভবিষ্যত্ অধিনায়ক হিসাবেও দেখছেন রিকি পন্টিং।

আর রিকি পন্টিংয়ের এমন মন্তব্য শোনার পর খানিকটা হলেও চমকে গিয়েছেন সকলে। এই মুহূরতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ। গত মরসুমে শ্রেয়স আইয়ারের চোট পাওয়ার ফলেই, প্রথম দিকে বেশ কিথু ম্যাচ খেলতে পারেননি তিনি। সেই জায়গায় ঋষভ পন্থের ওপরই  নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। যদিও দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। কিন্তু এই ২১ বর্ষীয় তারকা ক্রিকেটারের হাত ধরে আইপিএলের প্লে অফে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস।

কয়েকদিন আগেই রিকি পন্টিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ঋষভ পন্থ নিজেই। এবার সেই ঋষভের দক্ষতায় মুগ্ধ রিকি পন্টিং নিজেই। আইপিএলের মঞ্চে পাঁচবার দলকে চ্যাম্পিয়নকে রার কৃতিত্ব রয়েছে একমাত্র রোহিত শর্মার। ঋষভ পন্থের দক্ষতাকে সেই রোহিত শর্মার সঙ্গেই তুলনা রছেন রিকি পন্টিং। তাঁর মতে রোহিতের পর  অধিনাক হিসাবে তেমন সাফল্য একমাত্র ঋষভ পন্থই আইপিএলের মঞ্চে পাবেন।

ঋষভ পন্থকে ভারতের ভবিষ্যত নেতা হিসাবে মনে করছেন রিকি পন্টিং

রিকি পন্টিং এই প্রসঙ্গে জানিয়েছেন,  “এই প্রতিযোগিতায় দেখার পর আমার কোনও সন্দেহ নেই যে  ঋষভ পন্থ একদিন আন্তর্জাতিক স্তরের অধিনায়ক হয়ে উঠবেন। ঋষভ পন্থের যোগ্যতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই। এখনই স্পষ্ট করে বলতে না পারলেও, রোহিতের সঙ্গে ঋষভ পন্থের বহু জায়গায়  মিল রয়েছে। রোহিত শর্মা যখন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন, তখন তাঁর বয়সও কম ছিল। ঋষভ পন্থও খুব অল্প বয়সেই সেই দায়িত্ব পেয়েছেন”।

রিকি পন্টিং আরও জানিয়েছেন, “রোহিত শর্মার সঙ্গে ঋষভ পন্থের এই যাত্রাটারও বেশ মিল রয়েছে। এমন তরুণ বয়সে একটি দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ায় দিনে দিনে ক্রমশই পরিণত হয়ে উঠছে ঋষভ পন্থ। আশা করি মুম্বইয়ের হয়ে রোহিত যে সাফল্য পেয়েছে, একদিন ঋষভ পন্থও তেমনই সাফল্য পাবেন”।

গত মরসুমে ঋষভ পন্থের হাত ধরে প্লে অফে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। এবার ঋষভ পন্থ দিল্লিকে চ্যাম্পিয়নের স্বাদ দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp